Friday, April 3, 2026

পাহাড়ে শূন্য বাম – বিজেপি, দার্জিলিং পুরসভা দখল হামরো পার্টির

Date:

Share post:

পাহাড়ে চমক। নয়া দল হামরো পার্টির (Hamro Party) দখলে দার্জিলিং পুরসভা (Darjeeling Municipality)। পাহাড়ে শূন্য বিজেপি এবং বামেরা। দার্জিলিং পুরসভায় মোট ৩২ টি ওয়াডের মধ্যে ১৮ টিতে জয়ী হয়েছে হামরো পার্টি। জিএনএলএফ ভেঙে নতুন দল গড়েই সাফল্যের চূড়ায় হামরো পার্টি।

মাত্র তিন মাসেই কামাল দার্জিলিংয়ের হামরো পার্টির (Hamro Party)। নতুন দল গড়েই বিমল গুরুং, অনীত থাপা, বিনয় তামাংদের মতো হেভিওয়েটদের হারিয়ে দার্জিলিং পুরসভা দখল করলেন গ্লেনারিজ (Glenarys) কর্তা অজয় এডওয়ার্ডসের দল হামরো পার্টি। রাজনীতির ময়দানে বিরাট উত্থান হল তাঁর।

দার্জিলিং পুরসভার ৫ নম্বর ও ১৮ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী লাটপা নোরবু শেরপা ও গণেশ সার্কি জয়ী হয়েছেন। মোর্চা জিতেছে একটি ওয়ার্ডে। অন্য দিকে, অনীক থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সেখানে ৮টি ওয়ার্ডে জয়ী হয়েছে। ৪টি ওয়ার্ডে জয়ী হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা।

আরও পড়ুন-ধূলিসাৎ অধিকারী গড়, বাড়ির ওয়ার্ডেও লজ্জার হার শুভেন্দুদের

হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ডস নিজে পরাজিত হয়েছেন। ২২ নম্বর ওয়ার্ডে থেকে ভোটে দাঁড়িয়ে হেরে গিয়েছেন তিনি। এক সময় গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের দার্জিলিং শাখার সভাপতিও ছিলেন অজয়। মত পার্থক্যের জেরে সেখান থেকে বেরিয়ে আসেন।

তবে প্রথম বার ভোটের ময়দানে নেমেই যে হামরো পার্টি পুরসভার দখল নেবে, তা কল্পনা করতে পারেননি রাজনৈতিক বিশেষজ্ঞরা। এতে পাহাড়ে নতুন সমীকরণ তৈরি হবে বলে মনে করছন তাঁরা।

দার্জিলিং পুরসভা গড়ে ওঠে ১৮৫০ সালে , অর্থাৎ আজ থেকে ১৭২ বছর আগে। দার্জিলিং পুরসভার জনসংখ্যা ১২০,৪১৪ জন। এবং ৩২ টি ওয়ার্ড জুড়ে মোট  আয়তন ১০.৬০ বর্গ কিলোমিটার। এই পুরসভাতে স্বাস্থ্য পরিষেবা, জল সরবারহ সমস্যা দীর্ঘদিনের। এখন এর উন্নতি হয় কি না সেটাই দেখার।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...