Tuesday, February 24, 2026

বারাণসীতে পরপর দুবার মুখ্যমন্ত্রীর কনভয় ঘিরে বিক্ষোভ বিজেপির, তীব্র নিন্দা অখিলেশের

Date:

Share post:

বারাণসীতে গঙ্গার ঘাটে যাওয়ার পথে এক দফা বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি কর্মীরা। গঙ্গার ঘাট থেকে বের হওয়ার সময় ফের বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপির পতাকা ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান তোলে বিজেপি। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিক্ষোভকারীদের উদ্দেশ্য করে ‘জয় হিন্দ’ স্লোগান দেন তিনি। একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এহেন গাফিলতির ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তরপ্রদেশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার কড়া নিন্দা করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

বিজেপির এহেন পদক্ষেপের তীব্র নিন্দা করে ইতিমধ্যেই টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। টুইটারে তিনি লেখেন, দিদি ও ভাই হাত ধরেছে তাই বিজেপি হাল শোচনীয়। পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয়’ হারের পর এখনো তারা শোক কাটিয়ে উঠতে পারেনি। তাই বারাণসীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কালোপতাকা দেখানো হচ্ছে। এটা বিজেপি সমর্থকদের হতাশার অন্য এক রূপ কারণ তারা জানে উত্তরপ্রদেশেও তারা ওইভাবেই হারবে।” এদিকে গোটা ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বিক্ষোভকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, ২ দিনের বারাণসী সফরে বুধবার উত্তরপ্রদেশ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের মাটিতে পা রেখে এদিন বারাণসীতে গঙ্গা আরতি দেখতে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। কনভয় ঘিরে ধরে দেখানো হয় কালো পতাকা ও স্লোগান। ইতিমধ্যেই গোটা ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগ। গঙ্গা আরতি দেখে ফেরার পথে ফের মুখ্যমন্ত্রীর কনভয়কে ঘিরে ফের আরেক দফা বিক্ষোভ দেখায় বিজেপি। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা গাফিলতি এহেন ঘটনায় উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- Municipal Election 2022: ইভিএম বিভ্রাট! ৪ মার্চ পুনর্নির্বাচন শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডে

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...