Saturday, April 4, 2026

CM On Ukraine: পড়ুয়া ফেরাতে আগে ব্যবস্থা নয় কেন?এই গাফিলতি অপরাধ: তোপ মমতার

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে আটকে পড়া পড়ুয়াদের ফেরাতে আগেই উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোলরুম(Control Room)। তিনি এই বিষয়ে কেন্দ্রে পাশে আছেন বলে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী(CM)। কিন্তু বুধবার, বেনারস (Benaras) যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা(Mamata Banerjee)। তিনি প্রশ্ন তোলেন, তিন-চার মাস আগে যখন প্রধানমন্ত্রী সব জানতেন, তাহলে ইউক্রেন (Ukraine) থেকে পড়ুয়াদের আগেই ফিরিয়ে আনা হল না কেন? তিনি বলেন,প্রধানমন্ত্রীর(PM) কাছে খবর ছিল, তিন-চারমাস আগেই। তখনই ফিরিয়ে আনা হলে,পড়ুয়াদের আর ইউক্রেনের বাঙ্কারে কাঁদতে হত না, সীমান্তে দাঁড়িয়ে ভয় পেতে হত না, খাবারের সন্ধানে লাইনে দাঁড়িয়ে মৃত্যু বরণ করতে হত না।

কেন্দ্রের তরফে পড়ুয়াদের ফেরাতে গাফিলতি করা হচ্ছে। “এই গাফিলতি অপরাধ, আমরা পড়ুয়াদের জীবন নিয়ে খেলতে পারি না।“ তোপ দাগেন মমতা। তিনি বলেন, “আমরা কোনও যুদ্ধ সমর্থন করি না, আমরা শান্তির পক্ষে। কোনও দেশের বিপক্ষে নই যাঁরা আটকে আছেন তাঁদের জন্য সাহায্যের হাতে বাড়িয়ে দিয়েছি।“

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...