Friday, June 26, 2026

Novak Djokovic: জোকারের কোচ হিসাবে আর দেখা যাবে না মারিয়ানকে

Date:

Share post:

নোভাক জোকোভিচের ( Novak Djokovic) প্রশিক্ষক হিসাবে দেখা যাবে মারিয়ান ভাজডাকে ( Marian Vajda)। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানালেন নোভাক জোকোভিচ। ১৫ বছর জোকারের প্রশিক্ষক ছিলেন মারিয়ান। তবে এখনই পেশাদারির সম্পর্ক শেষ হচ্ছে না দু’জনের, তুরি-তে এটিপি ফাইনাল পর্যন্ত এক সঙ্গেই কাজ করবেন তাঁরা, এমনটাই জানালেন জোকার।

এই নিয়ে জোকোভিচ নিজের সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “আমার টেনিস জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় মুহূর্তগুলোয় মারিয়ান সঙ্গে ছিলেন। আমরা দু’জনে এক সঙ্গে অবিশ্বাস্য অনেক কিছু অর্জন করেছি। শেষ ১৫ বছর ওঁর বন্ধুত্ব এবং দায়বদ্ধতার জন্য আমি কৃতজ্ঞ। উনি আমার পেশাদার দলের অংশ না থাকলেও পরিবারের এক জনই থাকবেন। উনি আমার জন্য যা করেছেন, তার জন্য কোনও ধন্যবাদই যথেষ্ট নয়।”

আর জোকারের কোচের পদে থাকবেন না। এই নিয়ে মারিয়ান বলেন,” নোভাকের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। কী ভাবে ও আজকের নোভাক হয়ে উঠল, তা সামনে থেকে দেখেছি। আমাদের ফেলে আসা সময়ের দিকে তাকালে গর্ব হয়। যে সাফল্য আমরা অর্জন করেছি তার জন্য ওর ধন্যবাদ প্রাপ্য। কোর্টের ভিতরে বা বাইরে ওর সব থেকে বড় সমর্থক আমিই থাকব। কিন্তু এখন নতুন চ্যালেঞ্জের দিকে তাকিয়ে রয়েছি।”

আরও পড়ুন:Virat Kohli: আইসিসি টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিং-এ ‘বিরাট’ পতন কোহলির

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...