Sunday, June 21, 2026

বারাণসীতে মুখ্যমন্ত্রীর কনভয়ে বাধা বিজেপির, থানায় এফআইআর দায়ের

Date:

Share post:

বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কনভয় আটকানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর পথ আটকে কালো পতাকা দেখায় বিজেপির সর্মথকরা। উত্তরপ্রদেশের মাটিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এহেন গাফিলতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে। পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এহেন গাফিলতির ঘটনায় থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

২ দিনের বারাণসী সফরে বুধবার উত্তরপ্রদেশ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশের মাটিতে পা রেখে এদিন বারাণসীতে গঙ্গা আরতি দেখতে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানেই মুখ্যমন্ত্রীর কনভয় আটকানোর অভিযোগ ওঠে বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। কনভয় ঘিরে ধরে দেখানো হয় কালো পতাকা ও জয় শ্রী রাম স্লোগান। যদিও শান্ত ভাবেই বিক্ষোভকারিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি এখানে হারবে। আর সেই ভয় থেকেই এইসব করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রীর মত ভিভিআইপিদের নিরাপত্তার এহেন গাফিলতিতে অভিযোগের আঙুল উঠছে উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে। প্রশ্ন উঠছে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও কেন উত্তর প্রদেশে পুলিশের তরফে এই ধরনের ঘটনা আটকানো গেল না। ইতিমধ্যেই গোটা ঘটনায় থানায় এফআইআর দায়ের করেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিভাগ।

যদিও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বারাণসীর গঙ্গার ঘাটে বসে প্রায় ঘন্টাখানেক ধরে গঙ্গা আরতি দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ ও সমাজবাদী পার্টির অন্যান্য নেতৃত্বরা।

Related articles

‘যোগ সারায় রোগ’, আন্তর্জাতিক যোগ দিবসে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের কর্মশালা

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সমাজকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ যোগ ও ধ্যান কর্মশালার আয়োজন করল শ্যাম সুন্দর কোং...

ময়নাগুড়িতে বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত ৪, আহত বহু

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি (Maynaguri Accident) উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রবিবার একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন যাত্রীর...

তামিলনাড়ুর কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, মৃত ৭, অসুস্থ বহু

ভোপাল গ্যাস দুর্ঘটনার স্মৃতি উস্কে তামিলনাড়ুর তিরুভাল্লুরে সাত জনের মৃত্যু! সামুদ্রিক খাদ্য প্রস্তুতকারক একটি কারখানায় রবিবার অ্যামোনিয়া গ্যাস...

ফের দায়ের FIR! আরও আইনি প্যাঁচে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

আরও আইনি প্যাঁচে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisek Banerjee PA) আপ্তসহায়ক সুমিত রায়(Sumit Ray)। জমি জালিয়াতি আর মাটি চুরির মামলার...