Monday, March 16, 2026

Municipal Election 2022: ইভিএম বিভ্রাট! ৪ মার্চ পুনর্নির্বাচন শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডে

Date:

Share post:

রাজ্য জুড়ে শুধুই সবুজ ঝড়। ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূল একাই ১০২টিতে জয়ী। ৪টি পুরসভায় ত্রিশঙ্কু ফল,৩০টি পুরসভা বিরোধীশূন্য। ১০৮টি পুরসভার মধ্যে ৮টিতে দ্বিতীয় স্থানে নির্দল। পুরভোটে (Municipal Election 2022) যখন রেকর্ড গড়ে ফেলল রাজ্যের শাসকদল (TMC), তখন হুগলির শ্রীরামপুর পুরসভার (Serampore Municipality) একটি বুথে পুনর্নির্বাচন করার (Repoll) সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election Commission)। ৪ মার্চ ফের ভোট হবে ২ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বুথে।

বুধবার সকাল থেকে রাজ্যে ১০৭ টি পুরসভার ভোটের গণনা শুরু হয়। শুরু থেকেই প্রায় সমস্ত পুরসভাতেই বিরোধীদের পিছনে ফেলে দেয় রাজ্যের শাসকদল। শুভেন্দু অধিকারীর ওয়ার্ড হোক বা অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুর সর্বত্রই তৃণমূলের জয়জয়কার। উল্লেখ্য পুরভোটের দিন কোথাও ভুয়ো ভোটার, তো কোথাও আবার ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল। আঙুল তোলা হয়েছিল নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। এবার ভোটগণনা ও ফলপ্রকাশের পর শ্রীরামপুর পুরসভার একটি বুথে পুর্ননির্বাচন ঘোষণা করা হল। কমিশন সূত্রের খবর, ভোট চলাকালীন শ্রীরামপুর পুরসভার ২ ওয়ার্ডের ৩ নম্বর বুথে ইভিএম বিকল হয়ে যায়। বহু চেষ্টা করেও ওই ইভিএম কোনও তথ্য পাওয়া যায়নি। অন্যন্য বুথে ভোটের নিরিখে ওই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মাত্র ২৩৪ ভোটে এগিয়ে। শ্রীরামপুরের ২ নম্বর ওয়ার্ডে ভোটারের সংখ্যা কিন্তু অনেক বেশি। ফলে ৩ নম্বর বুথের ইভিএম ক’টা ভোট পড়েছে, তা জানা না গেলে শাসকদলের প্রার্থীকে জয়ী ঘোষণা করা যাবে না, সেকারণেই এই পুনর্নির্বাচন। কমিশন সূত্রে খবর ওইদিন নির্বাচনের পরেই ফল ঘোষণা করা হবে।

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...