Wednesday, April 8, 2026

Russia-Ukraine: এবার বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার নিষেধাজ্ঞা পুতিনের দেশকে

Date:

Share post:

উয়েফা (UEFA), ফিফার (FIFA) পর এবার বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা (World Athletics organization)। ইউক্রেনের (Ukraine) উপরে আক্রমণের জেরে প্রতি জায়গায় নিন্দিত হচ্ছে রাশিয়া (Russia)। এমনকি ইউক্রেনের উপরে আক্রমণের পরে ক্রীড়াবিশ্ব থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাশিয়া। সোমবারই কাতার বিশ্বকাপ থেকে ভ্লাদিমির পুতিনের দেশকে বহিষ্কার করেছে ফিফা। এদিকে মঙ্গলবার বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থাও ঘোষণা করেছে, সমস্ত প্রতিযোগিতায় রুশ ও বেলারুশের অ্যাথলিটদের অংশগ্রণে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে,” রাশিয়া ও বেলারুশের সমস্ত অ্যাথলিট, সাপোর্ট স্টাফ এবং কর্মকর্তাদের বিশ্ব অ্যাথলেটিক্স সিরিজের প্রতিযোগিতা থেকে নির্বাসিত করা হচ্ছে।”

সংস্থার প্রেসিডেন্ট সেবাস্তিয়ান কো বলেছেন, “এই যুদ্ধ থামাতে আমাদেরও এগিয়ে আসতে হবে। আমরা চুপ করে বসে থাকতে পারি না এই পরিস্থিতিতে।”

আরও পড়ুন:Virat Kohli: মাঠে বসেই কোহলির শততম টেস্ট ম‍্যাচ দেখতে পারবে দর্শক, জানাল বিসিসিআই

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...