Monday, April 6, 2026

Virat Kohli: মাঠে বসেই কোহলির শততম টেস্ট ম‍্যাচ দেখতে পারবে দর্শক, জানাল বিসিসিআই

Date:

Share post:

শুক্রবার মোহালিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল (India Team)। এটি আবার বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট ম‍্যাচ। তার আগে সুখবর ভারতের ক্রিকেটপ্রেমীদের জন্য। বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ মাঠে বসে দেখতে পারবেন তারা। করোনা বিধি মেনে মোহালির গ্যালারিতেও পঞ্চাশ শতাংশ দর্শক থাকতে পারবে বলে জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

মঙ্গলবার বিসিসিআই সচিব জয় শাহ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানান, “শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের প্রথম টেস্ট আয়োজিত হবে মোহালিতে। যা প্রথমে দর্শকশূন্য মাঠে হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত বদল করা হয়েছে। ক্রিকেটপ্রেমীরা মাঠে এসেই এই ঐতিহাসিক টেস্ট উপভোগ করতে পারবেন।”

বিসিসিআইয়ের এই নির্দেশের পরেই জানা যায়, করোনা বিধি মেনে মোহালির গ্যালারিতেও পঞ্চাশ শতাংশ দর্শক থাকতে পারবে। এই নিয়ে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আরপি সিঙ্গলা বলেন, “মোহালি টেস্ট পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে আয়োজনের অনুমতি দিয়েছে বিসিসিআই। বুধবার থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। ক্রিকেটপ্রেমীরা মাঠে বসেই কোহলির শততম টেস্ট দেখতে পারবেন।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...