Monday, June 8, 2026

Ukraine Russia: যুদ্ধ কী শেষের পথে? ফের শান্তি বৈঠকে ইউক্রেনের মুখোমুখি পুতিন সরকার

Date:

Share post:

আটচল্লিশ ঘণ্টার মধ্যেই দ্বিতীয় বার শান্তি বৈঠকে বসতে চলছে রাশিয়া ও ইউক্রেন। বুধবারই বেলারুশ-পোল্যান্ড সীমান্তে বৈঠক হবে বলে জানিয়েছে রুশ সংবাদসংস্থা তাস।

আরও পড়ুন:কিভ ছেড়েছেন ভারতীয়রা, ২৬টি উড়ানে তিনদিনে নাগরিকদের দেশে ফেরানো হবে

বেলারুশ সীমান্তে আগেও শান্তি বৈঠকে বসেছিল রাশিয়া ও ইউক্রেন। কিন্তু তাতেও কোন সমাধানসূত্র উঠে আসেনি। বরং পুতিন সরকারের আগ্রাসন আরও বেড়েছে। ইউক্রেনে একের পর এক ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে রুশ সেনা।ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হানায় অন্তত ১০ জন মারা গিয়েছেন। আহত অন্তত ৩৫ জন। শহরের প্রাণকেন্দ্র ফ্রিডম স্কোয়ারে স্থানীয় প্রশাসনের দফতরগুলি রয়েছে। সেখানেই আজ আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। এলাকার একটি অপেরা হাউসও ক্ষতিগ্রস্ত হয়। খারকিভের বসতি এলাকাতেও রাশিয়ার হামলায় আরও বেশ কয়েক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তিন দিক থেকে ইউক্রেনকে ঘিরছে রাশিয়া।


এরইমধ্যে ফের শান্তি বৈঠকের জন্য কতটা প্রস্তুত রাশিয়া তা নিয়ে উঠেছে প্রশ্ন। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পুতিন আলোচনার টেবিলে আসার বার্তা দিচ্ছেন ঠিকই, কিন্তু সামরিক আগ্রাসন কমানোর কোনও লক্ষণ দেখাচ্ছেন না।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...