Tuesday, June 23, 2026

কিভ ছেড়েছেন ভারতীয়রা, ২৬টি উড়ানে তিনদিনে নাগরিকদের দেশে ফেরানো হবে

Date:

Share post:

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের (Russia- Ukraine War) রাজধানী কিভ (Kyiv) ছেড়েছে সব ভারতীয়। এমনটাই জানিয়ে দিলেন বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীংলা (Foreign Secratary Harsh Vardhan Shringla)। তিনি জানিয়েছেন, ইউক্রেনের পড়শি দেশগুলি থেকে মোট ২৬টি উড়ানে আগামী তিনদিনে ভারতীয়দের দেশে ফেরানো হবে। গতকাল নির্দেশিকা জারি করে কিভে ভারতীয় দূতাবাসের তরফে ভারতীয়দের শহর ছাড়তে বলা হয়েছিল। এরপর গতকাল রাতেই বিদেশ সচিব হর্ষ বর্ধন শ্রীংলা জানালেন, ইউক্রেনের রাজধানীতে আর কোনও ভারতীয় নেই এখন।

বিদেশ সচিব জানান, “ভারতীয়রা কিভ থেকে বেরিয়ে এসেছেন। তথ্য অনুযায়ী, কিভে আর কোনও ভারতীয় নেই। সেখান থেকে আর কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।” শ্রীংলা (Foreign Secratary Harsh Vardhan Shringla) জানিয়েছেন, ইউক্রেনে থাকা আনুমানিক ২০ হাজার ভারতীয়র মধ্যে ৬০ শতাংশ অর্থাৎ ১২ হাজার মানুষ ইউক্রেন ছেড়েছেন। বাকি ৪০ শতাংশের মধ্যে প্রায় অর্ধেক খারকিভের কনফ্লিক্ট জোনে রয়েছেন এবং অন্য অংশ রয়েছেন হয় ইউক্রেনের পশ্চিম সীমান্তে অথবা পশ্চিম সীমান্তের দিকে রওনা দিয়েছেন।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা, অখিলেশের সমর্থনে মোদির লোকসভা কেন্দ্রে করবেন সভা

বিদেশ সচিব জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে বুখারেস্ট এবং বুদাপেস্ট থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। এছাড়া পোল্যান্ড এবং স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলিও ব্যবহার করা হবে। এর জন্য মোট ২৬টি ফ্লাইট নির্ধারিত হয়েছে।

উল্লেখ্য, খারকিভে (Kharkiv) গতকালই একটি বিস্ফোরনে ভারতীয় নাগরিক নবীন শেখরাপ্পা প্রাণ হারান। তিনি জানান, মঙ্গলবার পর্যন্ত ৭৭০০ ভারতীয় ইউক্রেন ছেড়েছেন। এর মধ্যে ২ হাজার জন ভারতে ফিরেছেন ইতিমধ্যেই। বাকিরা ইউক্রেনের পড়শি দেশগুলিতে বিমানের জন্য অপেক্ষা করছেন।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...