Friday, April 3, 2026

উত্তরপ্রদেশ যাচ্ছেন মমতা, অখিলেশের সমর্থনে মোদির লোকসভা কেন্দ্রে করবেন সভা

Date:

Share post:

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ, বুধবার উত্তর প্রদেশ (Uttar Pradesh) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের (Uttar Pradesh Assembly Election 2022) প্রচারে অংশ নিতে সে রাজ্যে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

উত্তর প্রদেশে ৭ দফার (Uttar Pradesh Assembly Election 2022) মধ্যে শেষ দুই দফার ভোট গ্রহণ ৩ এবং ৭ মার্চ অনুষ্ঠিত হবে। সেই উদ্দেশ্যেই সপা-র তারকা প্রচারক হিসেবে মোদির লোকসভা কেন্দ্রে সভা করবেন মমতা। সমস্ত কর্মসূচি শেষ করে শুক্রবারই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। উত্তর প্রদেশে পা রেখেই সমাজবাদী পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করবেন মমতা। পুজো দেবেন কাশী-বিশ্বনাথ মন্দিরে, দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি করবেন তিনি। ৩ মার্চ তিনি অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সঙ্গে প্রচারে অংশ নেবেন।

আরও পড়ুন: কলকাতা বইমেলায় নেতাজির “মৃত্যুদিন ঘোষণা” করল অপদার্থ আয়োজক গিল্ড!

তৃণমূল কংগ্রেসের তরফে বলা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ।  ২০২৪ লোকসভা নির্বাচনের দিকে লক্ষ্য রাখলে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস ২০২৪-এর লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশ থেকে প্রার্থী দেবে।

এর আগে গত মাসের শুরুর দিকে লখনৌ গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অথিলেশ যাদবকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠকও করেছিলেন। সেখান থেকেই তিনি সাধারণ মানুষের কাছে অখিলেশ যাদবকে ভোট দেওয়ার অনুরোধ করেছিলেন।

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...