Wednesday, June 17, 2026

যোগী রাজ্যে মমতাকে কালো পতাকা দেখানোর প্রতিবাদ প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতীতে

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরপ্রদেশের বুকে কালো পতাকা দেখানোর প্রতিবাদে আজ, বৃহস্পতিবার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে শান্তি পূর্ণ অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কালো পতাকা ও কালো মুখবন্ধ পরে দুপুর ১২ টায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী গানবাজনার মাধ্যমে শান্তিপূর্ণ অবস্থার করা হয়।

দুপুর ২টো নাগাদ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে গানে গানে প্রতিবাদ জানানো হয় এবং গঙ্গার পবিত্র জলে নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগী আদিত্যনাথকে প্রতীকী বিসর্জন দেওয়া হয়।

সাড়ে ৪টে নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে গানে গানে প্রতিবাদ জানানো হয় এবং পবিত্র গঙ্গা জলে শুদ্ধ ফুল নিয়ে শপথ গ্রহণ করা হয় এই নক্কারজনক ঘটনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। সবকটি প্রতিবাদী মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য্য এবং পশ্চিমবঙ্গ তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্যরা।

রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য্য জানান, “এই নক্কার জনক ঘটনার তীব্র ধিক্কার জানাই তাই আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা ও অপমানের প্রতিবাদে গঙ্গার পবিত্র জলে নরেন্দ্র মোদি, অমিত শাহ, যোগীদের বিসর্জন দিয়ে প্রতিবাদ জানালাম। আগামিদিনে তৃণমূল ছাত্র পরিষদ আরও বৃহত্তর আন্দোলনের জন্য তৈরি। নেত্রীর প্রতি অপমানের জবাব তার ছাত্র সমাজ গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিটি ক্ষেত্রে দেবে।” একই সুরে প্রতিবাদ জানিয়েছেন সুদীপ রাহা।

রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি প্রান্তিক চক্রবর্তী জানান “প্রতিটি ক্ষেত্রে যখনই আমাদের নেত্রী, জোড়াফুল , ও তৃণমূলের উপর আঘাত এলেই তৃণমূল ছাত্র পরিষদ ও তার সৈনিকরা প্রতিরোধ গড়ে তুলবে এবং প্রতিবাদে নামবে।”

এছাড়া সারা বাংলার জেলা জুড়ে প্রতিটি টাউন ব্লক কলেজ বিশ্ববিদ্যালয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়।”

আরও পড়ন:সাহায্যে ‘অপারগ’ ইমরান খান, ইউক্রেনে পাক পড়ুয়াদের ‘মসিহা’ ভারত

 

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...