Monday, April 6, 2026

Sc EastBengal: শেষ ম‍্যাচ জিতে লিগ শেষ করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড

Date:

Share post:

আগামীকাল আইএসএলের ( ISL) শেষ ম‍্যাচ খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল (SC EastBengal) । প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি ( Bengaluru Fc)। এই মুহুর্তে ১৯ ম‍্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্ট বয় লাল-হলুদ ব্রিগেড। শেষ ম‍্যাচ জিতে লিগ শেষ করতে মরিয়া মারিও রিভেরার দল।

বিএফসির বিরুদ্ধে নামার আগে মারিও বলেন, “আমি আগামীকাল কিছু তরুণ ফুটবলারদের গেম টাইম দেব। ওরা খুব ভালো অনুশীলন করছে এবং কিছু মিনিট খেলার যোগ্য ওরা।”

গোটা মুরশুম নিজেদের মেলে ধরতে পারেনি লাল-হলুদ ব্রিগেড। দলকে উদ্দীপ্ত করেন কীভাবে? এই  নিয়ে লাল-হলুদ কোচ বলেন, “ফুটবলাররা পেশাদার, ওরা সব সময় প্রতিটা ম্যাচ জিততে চায়। ফলে ওদের উদ্দীপ্ত করা খুব সহজ হয়ে ওঠে।”

নেপালি ডিফেন্ডার অনন্ত তামাংকে সই করানো নিয়ে মারিও বলেছেন, “অনন্ত তামাং টিম লিস্টে থাকবে। এটা দেখার যে ও গেম টাইম পাবে কিনা। কখনই সহজ নয় কারোর পক্ষে খেলা যখন এত দিন ধরে কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে ও একজন ভালো ফুটবলার এবং ইতিবাচক মনোভাব রয়েছে ওর।”

এদিকে মরশুমে তার অধীনে এসসি ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে মারিও বলেন, “আমরা যদি আমার অধীনে ম্যাচগুলির ফলাফল দেখি, তাহলে তা ভালো নয়। কিন্তু আমরা যদি ম্যাচগুলি এক নজরে দেখি, তাহলে উন্নতি এসেছে তা বলাই যায়। আমরা বল নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী, এক সঙ্গে অনেক বেশি পাস খেলার মনোভাব বেড়েছে। আমরা অনেক সুযোগ তৈরি করেছি।”

সব শেষে সমর্থকদের উদ্দেশ্যে মারিও বলেন, “আমরা ক্ষমাপ্রার্থী যে আমরা তাদের ইচ্ছামত ফলাফল অর্জন করতে পারিনি। কিন্তু আমরা গর্বিত হতে পারি কারণ আমরা সঠিক মনোভাব নিয়ে খেলেছি এবং প্রতি ম্যাচের শেষ অবধি লড়াই করেছি।”

আরও পড়ুন:Rod Marsh: প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রড মার্শ

 

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...