Monday, June 8, 2026

Rod Marsh: প্রয়াত অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার রড মার্শ

Date:

Share post:

প্রয়াত অস্ট্রেলিয়ার ( Australia) প্রাক্তন ক্রিকেটার রড মার্শ (Rod Marsh)। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। গত বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ক্যুইন্সল্যান্ডের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন মার্শ। আর গত বৃহস্পতিবার অ্যাডিলেডের হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে মার্শ রেখে গেলেন স্ত্রী রস এবং তিন পুত্র ড্যান, পল ও জেমিকে।

অস্ট্রেলিয়ার এই প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার ১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত দেশের হয়ে টেস্ট খেলেছেন ৯৬টি। এক দিনের ম্যাচে খেলেছেন ৯২ টি। মার্শের ক্রিকেট কেরিয়ারে উইকেট শিকারের সংখ্যা ৩৫৫, যা ছিল তৎকালীন বিশ্বরেকর্ড। বাঁহাতি এই ব্যাটার অস্ট্রেলিয়ার প্রথম উইকেটরক্ষক হিসেবে টেস্টে শতরান করেছিলেন। সব মিলিয়ে ৩টি টেস্ট শতরান রয়েছে তাঁর। ১৯৮৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মার্শ।

ক্রিকেট ছাড়ার পরে কোচিংয়ের কাজে যুক্ত ছিলেন মার্শ। অস্ট্রলিয়ার ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হন তিনি। পরে ইংল্যান্ডেও এই দায়িত্ব পালন করেন। নিয়মিত ধারাভাষ্যের কাজেও যুক্ত ছিলেন মার্শ। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির প্রধান হন। দু’বছর সেই দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন:Virat Kohli: শততম টেস্ট ম‍্যাচে নামার আগে ‘বিরাট’ পুরস্কার কোহলিকে

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...