Thursday, June 25, 2026

Virat Kohli: শততম টেস্ট ম‍্যাচে নামার আগে ‘বিরাট’ পুরস্কার কোহলিকে

Date:

Share post:

মোহালিতে শততম টেস্ট ম‍্যাচ খেলতে নেমেছেন বিরাট কোহলি (Virat Kohli)। টেস্ট কেরিয়ারে কোহলির জীবনে যা অন্যতম মাইলফলক। সেই স্মরণীয় ম‍্যাচে নামার আগে কোহলির হাতে স্মারক তুলে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)। সেই মুহূর্তে তাঁর পাশে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। গ্যালারিতে রয়েছেন বিরাটের দাদা বিকাশ কোহলিও। এই ম‍্যাচে নামার আগে আবেগে ভাসলেন বিরাট।

এই স্মারক পেয়ে বিরাট বলেন,” ধন্যবাদ রাহুল ভাই, আমার জন্য এটা একটা খুব স্পেশাল মুহূর্ত। আমার স্ত্রী রয়েছে এখানে। আমার ভাই রয়েছে গ্যালারিতে। এই পথ চলাটা দলগত। তোমাদের ছাড়া সেটা সম্ভব হত না। বিসিসিআইকে ধন্যবাদ। এই সম্মান এর থেকে ভাল কারও হাত থেকে পাওয়া সম্ভব ছিল না। আমার ছোটবেলার হিরো। অনুর্ধ্ব-১৫ দলে খেলার সময় রাহুল ভাইয়ের সঙ্গে তোলা ছবিটা এখনও আছে আমার কাছে।”

বিরাটের হাতে স্মারক তুলে দেওয়ার পর দ্রাবিড় বলেন, “এই সম্মান ওর প্রাপ্য, এটা ও অর্জন করে নিয়েছে। আমরা সাজঘরে যেমন বলি, এটাকে দ্বিগুণ করো।”

আরও পড়ুন:এবার বেজিংয়ে শীতকালীন প্যারালিম্পিক্স থেকে সরিয়ে ফেলা হল পুতিনের দেশকে

 

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...