Monday, June 8, 2026

Russia-Eucraine : ইউক্রেনের কিভ থেকে ফেরার পথে গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র

Date:

Share post:

ইউক্রেনে এক ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ হয়েছেন । তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে । হাসপাতাল সূত্রে জানানো হয়েছে প্রথমে সংকটাপন্ন হলেও আপাতত ওই ছাত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল । চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। মাত্র কয়েকদিন আগেই কর্ণাটকের হাভেরির বাসিন্দা এক মেডিক্যাল পড়ুয়া খারকিভের সরকারি ভবনে বোমার আঘাতে নিহত হয়েছিলেন।

 

কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী জেনারেল ভিকে সিং এই ঘটনা সম্পর্কে জানিয়েছেন , কিভে এক ভারতীয় পড়ুয়া গুলিবিদ্ধ হয়ে জখম হয়েছেন। তাঁকে সঙ্গে সঙ্গে কিভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভ থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ছাত্রটিকে তৎক্ষণাৎ আবার কিভে ফিরিয়ে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন কিভ থেকে সমস্ত ভারতীয় পড়ুয়াদের যত দ্রুত সম্ভব সুরক্ষিতভাবে বের করে নিয়ে আসার চেষ্টা হচ্ছে । অনেক পড়ুয়াকে ইতিমধ্যেই দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বাকিদের ক্ষেত্রেও কেন্দ্র সরকার সমানভাবে উদ্যোগী হয়ে পদক্ষেপ করছে।

 

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...