Saturday, April 4, 2026

Visva bharati : হাইকোর্টের হস্তক্ষেপে গভীর রাতে ঘেরাও মুক্ত বিশ্বভারতীর রেজিস্ট্রার ও জনসংযোগ আধিকারিক 

Date:

Share post:

হাইকোর্টের (kolkata high court) হস্তক্ষেপে বৃহস্পতিবার গভীর রাতে অবশেষে ঘেরাও মুক্ত হলেন (visva bharati university) বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, জনসংযোগ আধিকারিক ও প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। স্টুডেন্ট হোস্টেল খোলা, অনলাইনে পরীক্ষা -সহ কয়েক দফা দাবিতে সোমবার সকাল থেকেই বিক্ষোভ দেখাচ্ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ঘেরাও করে রাখা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, জনসংযোগ আধিকারিক ও প্রাক্তন ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে।

পড়ুয়াদের লাগাতার আন্দোলনে আন্দোলনের জেরে অসুস্থ হয়ে পড়েন বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক।  এই পরিস্থিতিতে বিশ্বভারতীর তরফে।কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করা হয় । হাই কোর্ট নির্দেশ দেয়, অবিলম্বে আধিকারিকদের ঘেরাও মুক্ত করতে হবে । শিক্ষাঙ্গনের পঠন-পাঠন স্বাভাবিক করতে হবে। তবে পড়ুয়ারা নিজেদের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালাতে পারে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...