Wednesday, June 24, 2026

Weather -kolkata : ফের জোড়া নিম্নচাপ, অস্বস্তিকর গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গ

Date:

Share post:

শীত বিদায় নিতেই জোড়া নিম্নচাপের ফাঁস । একদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ। আরেকদিকে পশ্চিমে মৌসুমী অক্ষরেখার বরাবর পাকিয়ে উঠছে পশ্চিমী ঝঞ্ঝা । এই দুইয়ের কারণে বাংলায় অস্বস্তিকর গরম পড়বে ।

বৃহস্পতিবার (Mousam Bhawan) মৌসম ভবন জানিয়ে দিয়েছে আগামী কয়েকদিন (weather kolkata) এই অস্বস্তিকর পরিবেশ থাকবে। ফলে বসন্তের মনোরম আবহাওয়া উপভোগ করতে পারবেন না কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসী।

কিন্তু জোড়া নিম্নচাপ সৃষ্টি হলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির এখনই কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে জানিয়েছে হাওয়া অফিস। শুধু অস্বস্তিকর গরম বাড়বে। সাধারণত মার্চ মাসের মাঝামাঝি যে ধরনের ভ্যাপসা গরম সহ্য করতে কলকাতাবাসী অভ্যস্ত মার্চের শুরুতেই এবার সেই গরম পড়তে পারে । ইতিমধ্যেই আবহাওয়ার এই পরিবর্তনের জেরে মার্চের শুরুতেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে এই তাপমাত্রা খুব বেশি না বাড়লেও কিছুটা বৃদ্ধি তো হবেই । কিন্তু বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি জন্য অস্বস্তি বাড়বে । ফলে সূর্যোদয়ের কয়েক ঘন্টার মধ্যেই গরমের অনুভূতি হবে কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...