Saturday, April 4, 2026

হারানোর জন‍্য দলেই ষড়যন্ত্র হয়েছে! ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দেব, বিস্ফোরক হিরণ

Date:

Share post:

বিজেপির ৬৩ জন প্রার্থী ১০৮ পুরসভা নির্বাচনে জয় পেয়েছেন। আর সেই সমস্ত ভাবী কাউন্সিলারদের শনিবার সংবর্ধনা দেবে বঙ্গ বিজেপি। দলের বিশেষ বৈঠকের আগে জাতীয় গ্রন্থাগারের সভাকক্ষে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছে সকলকে। কিন্তু সেখানে থাকছেন না দলের বিধায়ক ও কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়।

সবুজ ঝড়ের মাঝেও পুরভোটে খড়গপুরের ৩৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ‍্যায় (Hiran Chatterjee)। প্রসঙ্গত, পুরভোটে বিজেপি-র ছয় বিধায়ক প্রার্থী হয়েছিলেন। তাঁদের মধ্যে দু’জন জয় পান। কাঁথির ১০ নম্বর ওয়ার্ডে অরূপ দাস এবং হিরণ জয়ী হয়েছেন খড়্গপুর পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড থেকে। যারা জিতেছেন তাদের জন‍্য বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে শনিবার। কিন্তু সেখানে থাকছেন না দলের বিধায়ক ও কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সে কথা জানিয়েও দিয়েছেন তিনি। সুকান্তের সঙ্গে কথা হয়েছে বলে জানানোর পাশাপাশি হিরণের তোপ, ‘‘এই নির্বাচনে আমাকে হারানোর জন্য কারা কারা ষড়যন্ত্র করেছেন তার সব প্রমাণ আমার কাছে রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সেই সব প্রমাণ সামনে নিয়ে আসব। সাংবাদিক বৈঠক করে জানাব কে কী ভাবে আমাকে হারানোর চেষ্টা করেছেন।’’

হিরণের নিশানা কি দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দিকে? কারণ দুজনের তেতো সম্পর্কের কথা কারোরই অজানা নয়। ভোটের আগে দিলীপের দলীয় ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে যোগ দেননি হিরণ। এমন প্রশ্ন শুনে হিরণ বলেন, ‘‘আমি কারও নাম বলতে চাই না। যা বলার সাংবাদিক বৈঠকে বলব। আমার কাছে সব প্রমাণ রয়েছে।’’

আরও পড়ুন- “ফাটা ডিমে তা দিচ্ছে”, এবার পুরভোটে “শূন্য” বিজেপিকে ”উটপাখি” তকমা তথাগতর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...