Monday, April 13, 2026

সুমিতে আটক পড়ুয়াদের নিয়ে উদ্বিগ্ন সরকার, সেফ করিডোরের জন্য আলোচনা জারি: বিদেশমন্ত্রক

Date:

Share post:

সময়ের সঙ্গে সঙ্গে ইউক্রেনের(Ukraine) পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠছে। এই অবস্থায় উদ্বেগ বাড়ছে সেখানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের(Indian Student) নিয়ে। গুরুতর এই পরিস্থিতির মাঝেই শনিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী(Arindam Bagchi) জানালেন, “ইউক্রেনের সুমিতে আটকে থাকা পড়ুয়াদের নিয়ে ভারত সরকার যথেষ্ট উদ্বিগ্ন। আমাদের পড়ুয়ারা যাতে সুরক্ষিতভাবে সেখান থেকে বের হয়ে আসেন তার জন্য ‘সেফ করিডর'(Safe Corridor) তৈরির বিষয়ে আলোচনা করা হচ্ছে দুই দেশের সঙ্গে। পড়ুয়াদের উদ্ধারে এই করিডোর তৈরিতে রাশিয়া ও ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করছে ভারত।”

পাশাপাশি আটকে থাকা পড়ুয়াদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, “সকল পড়ুয়াদের উদ্দেশ্যে জানানো হচ্ছে তারা যেন সুরক্ষিত জায়গায় আশ্রয় নেয়, এবং কোনভাবেই প্রয়োজন ছাড়া সেল্টারের বাইরে না আসে। অনাবশ্যক ঝুঁকি যেন কোনভাবেই না নেওয়া হয়।” যদিও সরকারের আশ্বাসে স্বস্তির কোন জায়গা দেখছে না আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্য শনিবার ফের উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন:অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

আটকে থাকা এক পড়ুয়া শনিবার সংবাদমাধ্যমকে জানান, দিনের-পর-দিন বাঙ্কারে থাকতে থাকতে জল-খাবার সব শেষ। কোনমতে জল জোগাড় করা সম্ভব হলেও তা কতদিন চলবে তা নিয়ে শঙ্কা রয়েছে। সুপার মার্কেট খুলছে ঠিকই তবে এটিএমে টাকা নেই। পাশাপাশি সুপার মার্কেটে সাপ্লাই অত্যন্ত কম যা আছে তা দ্রুত শেষ হচ্ছে। কিছুদিনের মধ্যেই সব ফুরিয়ে যাবে, তখন আমরা কী করবো জানি না।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...