Saturday, June 13, 2026

অন এয়ারই রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের, বললেন, যুদ্ধে তাঁদের সায় নেই

Date:

Share post:

রাশিয়ায় গণ ইস্তফা সংবাদমাধ্যম কর্মীদের (Entire Staff Russian TV Channel Resigned)। তাঁদের দাবি, যুদ্ধ নয়, শান্তি চাই। ইউক্রেন- আক্রমণের বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ-প্রতিবাদ আগেই দেখা গিয়েছিল। এবার রাশিয়ার সংবাদমাধ্যমের বহু কর্মীরা অন এয়ারই চাকরি ছাড়লেন।

রাশিয়ার খবরের চ্যানেল টিভি রেইন লাগাতার যুদ্ধের খবর তুলে ধরছিল। ইউক্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি, মৃত্যুর খবরও ওই চ্যানেলের কর্মীরা তুলে ধরছিলেন দর্শকদের সামনে। তাতেই ওই চ্যানেলের সম্প্রচার সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় মস্কো। সেই মতো শেষ বার সম্প্রচার চলাকালীন কর্মীরা একজোটে ক্যামেরার সামনে হাজির হয়ে বলেন, যুদ্ধের বিরোধিতায় গণ ইস্তফা (Entire Staff Russian TV Channel Resigned) দিচ্ছেন তাঁরা। যুদ্ধ থামলে, আবার দর্শকের সামনে উপস্থিত হবেন তাঁরা। টিভি রেইন-এর কর্মীদের গণ ইস্তফার ভিডিয়োটি হু হু করে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-জেলেনস্কির প্ররোচনায় নিউক্লিয়ার প্লান্টে হামলা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের প্রাক্তন প্রধানমন্ত্রীর

চ্যানেল টিভি রেইন-এর প্রতিষ্ঠাতা ন্যাটালিয়া সিন্দেয়েভা বলেন, “আমাদের এই যুদ্ধে সায় নেই।” তাঁরা ক্য়ামেরার সামনে থেকে সরে যাওয়ার পর চ্যানেলে দেখানো হয় ‘সোয়ান লেক ব্যালে’ ভিডিয়ো। যা কি না ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দেশের সমস্ত রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেখানো হয়েছিল।

রাশিয়া ইউক্রেন হামলার পর বিভিন্ন দেশে সমালোচনার মুখে পড়েছে পুতিনের দেশ। যে কয়েকটি মুক্তমনা চ্যানেল এবং রেডিও স্টেশন যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছিল সেগুলিকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্রের খবর, যুদ্ধবিরোধী অবস্থান থেকে ভুয়ো খবর দেখালে জেল হেফাজতের হুমকিও দেওয়া হয়েছে বহু সংবাদমাধ্যমকে।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...