Saturday, April 4, 2026

Jadeja: মোহালিতে ঝলসে উঠল জাদেজার ব‍্যাট, শেন ওয়ার্নকে বিশেষ শ্রদ্ধা জাড্ডুর

Date:

Share post:

শনিবার ভারত-শ্রীলঙ্কার ( India-Srilanka) প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঝলসে উঠল স‍্যার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ব‍্যাট। তাঁর ব‍্যাটে ভর করেই স্কোরবোর্ডে পাহার রান তুলল টিম ইন্ডিয়া। ১৭৫ রানে অপরাজিত জাড্ডু। দ্বিশতরান থেকে মাত্র ২৫ রান দূরে জাদেজা। তখনই ডিক্লেয়ার দেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।  জাদেজার এই  ঝড়ো ইনিংসের পরই প্রয়াত প্রাক্তন ক্রিকেটার শেন ওয়ার্নকে শ্রদ্ধা জানালেন জাদেজা।

আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়‍্যালসের অধিনায়ক  ছিলেন শেন ওয়ার্ন। পরে দলকে কোচিংও করিয়েছেন তিনি। সেই দলেরই সদস্য ছিলেন রবীন্দ্র জাদেজা। প্রথম দেখাতেই প্রাক্তন অস্ট্রেলীয় লেগ স্পিনারের চোখে পড়ে যান জাড্ডু। বল এবং ব্যাট হাতে জাদেজার দক্ষতায় মুগ্ধ হয়েছিলেন ওয়ার্ন। তিনিই জাদেজাকে ভালোবেসে নাম দেন ‘রকস্টার’ বলে। তারপর থেকে ওয়ার্নের সঙ্গে এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে জাদেজার।

এদিকে ২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত থেকে যখন দাপুটে ব্যাটিং করছিলেন জাদেজা, সেই সময়ে হঠাৎই ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ায় বিতর্কে ভারত অধিনায়ক রোহিত শর্মা। মাত্র ২৫ রান বাকি ছিল জাদেজার দ্বিশতরানের জন্য, এছাড়াও সময়ও বাকি ছিল অনেক। কিন্তু ঠিক কি কারণে হঠাৎ করে এমন সময়ে ডিক্লেয়ার দেওয়া হল, সে নিয়ে প্রশ্ন তুলল ক্রিকেট বিশ্ব।

আর এই নিয়ে রোহিত শর্মার থেকে বেশি সমালোচিত হচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়। আসলে, এই ঘটনাটির সঙ্গে ক্রিকেট বিশ্ব মিল পাচ্ছে ২০০৪ সালের মুলতান টেস্টের। সেই ম্যাচে ১৯৪ রানে অপরাজিত ছিলেন সচিন তেন্ডুলকর, কিন্তু সেই সময়েই ইনিংস ডিক্লেয়ার করার সিদ্ধান্ত নেন স্ট্যান্ডবাই অধিনায়ক রাহুল দ্রাবিড়। যা নিয়ে আজও বিতর্ক চরমে।

আরও পড়ুন:শেন ওয়ার্নকে বাঁচাতে ২০ মিনিটের ম‍্যারাথন লড়াই চালান তাঁর বন্ধুবান্ধবরা

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...