Saturday, April 4, 2026

Madan Mitra: মদন মিত্রর উদ্যোগে বদলালো অস্বস্তিকর জায়গার নাম

Date:

Share post:

‘জোড়া পায়খানা’ পালটে ফেলতে এবার উদ্যোগী হয়েছে হাঁদা ভোঁদা,বাঁটুলরা। এলাকাবাসীদের চরম আপত্তি থাকায় এবার তড়িঘড়ি ময়দানে নামতেই হচ্ছে তাঁদের। ঘটনা কামারহাটির(Kamarhati) ১৯ নম্বর ওয়ার্ডের প্রিয়নাথ ঘোষ স্ট্রিট এলাকার। সেখানেই একটি জায়গার নাম ‘জোড়া পায়খানা মোড়’। স্বভাবতই এই নামেই চরম আপত্তি এলাকাবাসীর। বাম জমানা থেকেই ওই নাম ছলে আসছে,বারবার নাম পরিবর্তনের আবেদন করা হলেও তাঁতে আমল দেয়নি তৎকালীন বাম সরকার । এবার কামারহাটির বিধায়ক(MLA) মদন মিত্র (Madan Mitra)উদ্যোগ নিলেন। শুক্রবার ওই এলাকার এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে নামবদলের কথা জানিয়ে দেন তৃণমূল বিধায়ক মদন মিত্র(Madan Mitra)।

কামারহাটি এলাকার ‘জোড়া পায়খানা মোড়’, নামটা উচ্চারণ করতেই কেমন যেন লাগে, তাই বারবার নতুন নামকরণের আবেদন করা হয়েছিল এলাকাবাসীর একাংশের পক্ষ থেকে। কিন্তু বাম জমানায় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়নি বরং গোটা বিষয়টি ধামাচাপা পড়ে যায়। কিন্তু এ বার পুরভোটের সময় এই মোড়ের নাম বদলের দাবিতে নেটমাধ্যমে সরব হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সেই থেকেই বিষয়টি নজরে আসে কামারহাটির বিধায়ক মদন মিত্রের। স্থানীয় বিধায়কের উদ্যোগেই ওই মোড়ের নাম পরিবর্তন হতে চলেছে। জানা যাচ্ছে, প্রয়াত সাহিত্যিক নারায়ণ দেবনাথ (Narayan Debnath)এর নামানুসারে নতুন নাম দেওয়া হবে ‘নারায়ণ দেবনাথ মোড়’।

এই বিষয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্র জানান যে প্রিয়নাথ ঘোষ স্ট্রিটের যে জায়গাটি ‘জোড়া পায়খানা মোড়’ হিসেবে পরিচিত ছিল, তার নাম পরিবর্তন করে ‘নারায়ণ দেবনাথ মোড়’ করা হচ্ছে। নতুন নামের ফলকও বসানো হবে।পুরসভা সূত্রে খবর প্রয়াত কার্টুন সাহিত্যিক নারায়ণ দেবনাথের নামে ওই মোড়ের নামকরণের বিষয়টিকে দ্রুত জনপ্রিয় করে তুলতে,এলাকার বাড়ি-ঘর,দেওয়াল এমনকি বিভিন্ন পাঁচিলে তাঁর সৃষ্ট জনপ্রিয় কার্টুন চরিত্রগুলি আঁকা হবে। পুরসভার নতুন বোর্ড গঠন করলেই এই বিষয়ে কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। স্থানীয় বিধায়ক হস্তক্ষেপ করায় কামারহাটি পুরসভা(Kamarhati Municipality), আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত বিষয়ে প্রশাসনিক প্রক্রিয়া শুরু করে দেবে বলে পুরসভা সূত্রে খবর।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...