Tuesday, June 23, 2026

যুদ্ধের জের, সম্পত্তি বেহাত হওয়ার ভয়ে পুতিন ঘনিষ্ঠ শিল্পপতি

Date:

Share post:

যে পরিচয় এতদিন তিনি সযত্নে এবং সগর্বে লালন করতেন সেই নামটিই এখন তাঁর জীবনে অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

ধনকুবের আলিশের উসমানভের, বিশ্বের ষষ্ঠ ধনীতম ব্যক্তি। তাঁর আরেকটি পরিচয় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আর ওই ধনকুবেরের খোঁজ পাওয়া যাচ্ছে না । শোনা গিয়েছে তিনি তাঁর সম্পত্তি বেনামে বিক্রি করে দিতে চাইছেন। কিন্তু কেন এমন করতে হচ্ছে?

বিশ্বের একাধিক দেশে এই ধনকুবের সম্পত্তি ছড়িয়ে রয়েছে কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ওপর বিভিন্ন দেশ নানা দিক থেকে নিষেধাজ্ঞা চাপিয়েছে তার ফলে প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠ বলে পরিচিত কেউই কোথাও তাদের সম্পত্তি বিক্রয় বা হস্তান্তর করতে পারবেন না ।

শোনা গিয়েছে ক্রোক করা হতে পারে উসমানভের বিপুল সম্পত্তি। তাই বেনামে লন্ডনের প্রায় ৫০৬ কোটির একটি প্রাসাদ বিক্রির চেষ্টায় রয়েছেন তিনি। প্রাসাদটির দাম প্রায় পাঁচ কোটি পাউন্ড। ভারতীয় মুদ্রায় যা ৫০৫ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৬৮০ টাকা।

বিভিন্ন ধাতব খনির মালিকানা, মোবাইল ফোন, সংবাদমাধ্যম-সহ একাধিক ব্যবসা এবং নানা ক্ষেত্রে বিনিয়োগ করে ব্যবসা দাঁড় করিয়েছেন তিনি। শোনা যায়, তাঁর সম্পত্তির পরিমাণ এক হাজার ৪০০ কোটি পাউন্ড। তাঁর ব্যবসায়িক সাম্রাজ্যের মধ্যে রয়েছে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস উত্তোলক সংস্থা গাজপ্রমের অধীনস্থ গাজপ্রম ইনভেস্ট হোল্ডিংও। ২০০০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওই সংস্থার মালিক উসমানভ।

 

কিন্তু এই বিপুল সম্পত্তির মালিক এখন কার্যত ফেরার । প্রেসিডেন্ট পুতিন ঘনিষ্ঠতা মে এইভাবে বিপদে ফেলবে তা তিনি বোধহয় স্বপ্নেও ভাবেননি ।

 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...