Monday, April 6, 2026

Abhishek: মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তায় আত্মহত্যার চেষ্টা ছাত্রীর, মুশকিল আসান করলেন অভিষেক

Date:

Share post:

রাত পোহালেই জীবনের প্রথম বড় পরীক্ষা। কিন্তু তার একদিন আগেও মিলেনি অ্যাডমিট কার্ড (Admit Card)। পরীক্ষা দিতে না পারার হতাশায় আত্মহত্যার চেষ্টা করে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের বাসুলডাঙা এলাকার বাসিন্দা মীরজানা খাতুন (Mirjana Khatun)। কোনও ক্রমে তাকে বাঁচান মা-বাবা। এই খবর কানে যায় ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee) কানে। সঙ্গে সঙ্গে উদ্যোগ নেন তিনি। দ্রুত অ্যাডমিট কার্ড পাঠানোর জন্য শিক্ষা দফতরকে আবেদন করেন।

বাসুলডাঙার বাসিন্দা মীরজানা ডায়মন্ড হারবার গার্লস হাইস্কুলের ছাত্রী। ২৭ ফেব্রুয়ারি স্কুলে গিয়ে সে জানতে পারে অ্যাডমিট কার্ড আসেনি। অথচ সহপাঠীরা পেয়ে গিয়েছে। প্রধান শিক্ষিকার কথা মতো দরখাস্ত করে সে। কিন্তু শনিবারও অ্যাডমিট কার্ড পায়নি সে। এরপরেই পরীক্ষা দিতে পারবে না বলে হতাশায় ভেঙে পড়ে মীরজানা। বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। মা-বাবা কোনও ক্রমে তাকে আটকান। এই খবর জানতে পারেন ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে ও স্থানীয় শিক্ষক নেতা মইদুল ইসলাম। তাঁদের মাধ্যমেই খবর যায় অভিষেকের কাছে।

তৎক্ষণাৎ ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন অভিষেকের প্রতিনিধি। শিক্ষা দফতরকেও স্কুলের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা শুরুর আগে অ্যাডমিট কার্ডের ব্যবস্থা করে দিতে বলা হয়। খাতা, ডায়েরি, কলম ও ফল নিয়ে ছাত্রীর সঙ্গে দেখা করেন এসডিপিও মিতুন দে। সোমবার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিতে বলেন। অভিষেকের উদ্যোগে আপ্লুত মীরজানার পরিববার।

আরও পড়ুন:‘পুতিনের সঙ্গে কথা বলে যুদ্ধ থামান’, ফের মোদিকে অনুরোধ ইউক্রেনের

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...