Friday, June 26, 2026

India Team: টেস্ট সিরিজ জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংস এবং ২২২ রানে জিতল রোহিত শর্মার দল

Date:

Share post:

টেস্ট সিরিজ জয় ভারতের ( India)। শ্রীলঙ্কার (Srilanka) বিরুদ্ধে ইনিংস এবং ২২২ রানে জিতল রোহিত শর্মার (Rohit Sharma) দল। দুরন্ত ব‍্যাটিং এবং বোলিং করার সুবাদে ম‍্যাচের সেরা রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। মোহালিতে টেস্ট জয় দিয়ে শুরু হল অধিনায়ক রোহিত শর্মার পথ চলা। টেস্টে ভারতের সব থেকে বেশি ব্যবধানের জয়ের হিসাবে এই জয় চতুর্থ স্থানে থাকবে।

৫৭৪ রানের পর ম‍্যাচের দ্বিতীয় দিন ডিক্লেয়ার দেন অধিনায়ক রোহিত শর্মা। ব‍্যাট করতে নেমে ১৭৪ এবং ১৭৮ রানে শেষ হয় লঙ্কানদের প্রথম এবং দ্বিতীয় ইনিংস। ভারতের হয়ে লঙ্কানদের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় ইনিংসে নেন ৪ টি উইকেট। অপরদিকে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন রবীচন্দ্রন অশ্বিন। এই উইকেট পেতেই কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলফলক টপকে যান অশ্বিন।

বিরাটের শততম টেস্ট ম‍্যাচে জয় উপহার অধিনায়ক রোহিত শর্মাদের।

আরও পড়ুন:Sc EastBengal: ‘এই মরশুমটা মনে রাখার মতো হল না’, ম‍্যাচ শেষে বললেন লাল-হলুদ কোচ মারিও রিভেরা

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...