Monday, April 6, 2026

India Team: মোহালিতে অনন‍্য নজির গড়লেন অশ্বিন, জাদেজা

Date:

Share post:

মোহালিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নেমে অনন্য নজির গড়লেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিতেই রেকর্ড গড়লেন অশ্বিন। টপকে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেবকে (Kapil Dev)। টেস্ট কেরিয়ারে মোট ৪৩৪ উইকেট নেন কপিল দেব। এদিন লঙ্কানদের বিরুদ্ধে সেই রেকর্ডই ভাঙলেন অশ্বিন। এখনও পযর্ন্ত ৪৩৫ টেস্ট উইকেট নিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারীর এই স্পিনার। জীবনের ৮৫তম টেস্টে এই কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। ভারতে টেস্ট উইকেট শিকারীর মধ‍্যে প্রথম অনিল কুম্বলে। অনিল কুম্বলের দখলে রয়েছে ৬১৯ টি উইকেট।

এদিকে অশ্বিনের পাশাপাশি রেকর্ড গড়লেন রবীন্দ্র জাদেজাও। ৬০ বছর পরে ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন জাড্ডু। একই টেস্টে দেড়শোর বেশি রান ও পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি। তৃতীয় ভারতীয় হিসাবে এই রেকর্ড গড়লেন জাদেজা। এই ক্ষেত্রে জাদেজার আগে রয়েছেন বিনু মাঁকর এবং পলি উমরিগড়।

আরও পড়ুন:India Team: টেস্ট সিরিজ জয় ভারতের, শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংস এবং ২২২ রানে জিতল রোহিত শর্মার দল

 

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...