Tuesday, March 24, 2026

IMA: চতুর্থবার IMA কলকাতা শাখার সভাপতি নির্বাচিত নির্মল মাজি

Date:

Share post:

বারো ঘণ্টারও বেশি সময় ধরে গণনা। IMA নির্বাচনে সভাপতি পদে জয়ী নির্মল মাজি (Nirmal Maji)। এই নিয়ে চারবার সভাপতি হলেন তিনি। শনিবার, দিনভর যথেষ্ট উত্তেজনার মধ্যে শেষ হয় আইএমএম কলকাতা শাখার নির্বাচন। সন্ধে সাড়ে ৬টা থেকে গণনা শুরু হয়। সাড়ে চোদ্দো রাউন্ড গণনায় পাঁচটি ভোট বাতিল হয়। ৩৬৬ ভোটের মধ্যে ৩৬১ ভোটে গণনা( হয়। হাড্ডাহাড্ডি লড়ইয়ের শেষে আইএমএম কলকাতার সভাপতি নির্বাচত হন নির্মল মাজি (Nirmal Maji) । তাঁর শিবিরের প্যানেলের, সেক্রেটারি পদে জেতেন মানব নন্দী। বিপক্ষের প্রার্থী অভিজিৎ চৌধুরীকে হারান তিনি। সহ সভাপতি পদে জয়ী হয়েছেন মৌসুমী বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভিমানি ও অসীম সরকার। কোষাধ্যক্ষ পদে জেতেন অনির্বাণ দোলুই। সহ সম্পাদক পদে জয়ী আসিফ ইকবাল, কৌশিক বিশ্বাস ও শিল্পা বসু রায়।

       

চিকিৎসক সংগঠনের ভোট ঘিরেও শনিবার উত্তেজনা ছড়ায় তালতলা অঞ্চলে। ওঠে ভুয়ো ভোটারের অভিযোগ, বহিরাগত তত্ত্ব। এই ধরনের ঘটনা অনভিপ্রেত বলে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী ডা শশী পাঁজা, বিধায়ক ডা সুদীপ্ত রায়। নির্মল মাজির অভিযোগ, ভোটের সময় যাঁরা গোলমাল বাধান তাঁরা বিজেপির কর্মী-সমর্থক।

 

Related articles

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...