Monday, June 15, 2026

ছেলের বিয়ের আগের দিন আগুন লেগে ভষ্মীভূত বাড়ি

Date:

Share post:

ছেলের বিয়ের আগের দিন আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচক ব্লকের ভুতনি থানার হীরানন্দপুর নীলকান্ততোলা গ্রামে। জনৈক জনার্দন মন্ডলের বাড়িতে ভোর ৩টে নাগাদ আগুন লাগে। বাড়ির লোকরা বুঝতে পেরে বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করেন।

তাদের চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা । সকলে মিলে সবরকমভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ভষ্মীভূত হয়ে যায় পুরো বাড়ি। আগুন নেভাতে গিয়ে আহত হন জনার্দন মণ্ডলের স্ত্রী শকুন্তলা মন্ডল।

বিয়ে উপলক্ষে ঘরে টাকা রাখা ছিল । জানা গিয়েছে নগদ প্রায় তিন লক্ষ টাকা আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিয়ে উপলক্ষে কেনা আসবাবপত্র, জামা কাপড়, গহনা, মোটরবাইক সবই পুড়ে ছাই।

কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...