Monday, June 15, 2026

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন মালদহের সোহন

Date:

Share post:

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে অবশেষে বাড়ি ফিরলেন মালদহের মেডিকেল পড়ুয়া সোহন মহালদার। শনিবার সন্ধ্যায় শতাব্দী এক্সপ্রেসে করে মালদহ স্টেশনে নামেন ইংলিশ বাজারের কাজী গ্রাম অঞ্চলের নওদা বাজারের বাসিন্দা ওই পড়ুয়া। স্বাভাবিকভাবেই ছেলেকে কাছে পেয়ে আপ্লুত গোটা পরিবার । পরিবারের সকল সদস্য ছেলেকে নিয়ে আসতে মালদহ স্টেশনে গিয়েছিলেন। সোহনকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান কাজী গ্রাম অঞ্চলের উপ-প্রধান মন্টু ইসলাম।

 

মন্টু ইসলাম জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর একান্ত প্রচেষ্টায় তার ভাই বাড়ি ফেরায় তিনি অত্যন্ত খুশি এবং গর্বিত । মুখ্যমন্ত্রীকে এই সহায়তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন ওই পড়ুয়ার পরিবারের সদস্যরা।

 

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...