Thursday, June 18, 2026

Viral News:শিক্ষকের কাছে শাস্তি পেয়ে থানার দ্বারস্থ হল ক্লাস টু-এর এক খুদে পড়ুয়া!

Date:

Share post:

কথায় বলে “ক্ষুদ্র বলিয়া উহাদের তুচ্ছ জ্ঞ্যান করিবেন না, উহারা অতিশয় চতুর” – এই কথাটি এই প্রজন্মের খুদেদের ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য। তা না হলে কখনও দ্বিতীয় শ্রেণীতে(Class Two) পাঠরত এক পড়ুয়া(Student) শিক্ষকের (Teacher) কাছে মার খেয়ে সোজা থানায় যেতে পারে? এই ঘটনা তেলেঙ্গনার। বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো ভাইরাল (Viral) এই ঘটনা।

মেহবুবাবাদের(Mehbubabaad) বায়ারাম মন্ডুল এলাকার এক বেসরকারি স্কুলের(Private School) ঘটনা। স্কুলের শিক্ষকের কাছে মার খেয়েছিল ক্লাস টু-এর এক পড়ুয়া আর তাতেই আত্মসম্মানে লাগে। এরপর দেরি না করে ওই শিক্ষকের নামে পুলিশের কাছে অভিযোগ করল দ্বিতীয় শ্রেণির পড়ুয়া অনিল নায়েক। শিক্ষককে গ্রেপ্তার করার দাবি জানিয়েছে খুদেটি। মেহবুবাবাদ থানায় সে এই কথা বলতেই কর্তব্যরত মহিলা পুলিশ(police) ইনস্পেক্টর রামাদেবী চমকে ওঠেন। প্রথমে বিষয়টি তিনি বুঝেই উঠতে পারেননি। পরে ধাতস্থ হয়ে তাঁকে থানায় আসার কারণ জিজ্ঞাসা করলে খুদেটি জানায়, ঠিকমতো পড়াশোনা না করায় শাস্তি দিয়েছেন শিক্ষক।পুলিশের প্রশ্নের উত্তরে সে জানায় ক্লাসের মধ্যে শুধুমাত্র তাঁকেই মারা হয়েছে। এরপর অবশ্য অনিলকে নিয়ে সোজা স্কুলে যান ইনস্পেক্টর। ভেবেছিলেন বুঝিয়ে ব্যাপারটা মিটিয়ে ফেলবেন। কিন্তু ওইটুকু শিশু তাঁর অবস্থান থেকে একচুলও নড়তে নারাজ। শিক্ষকের শাস্তি ছাড়া অন্য কথা শুনতে সে রাজি নয়। অবশ্য পরে কাউন্সেলিংয়ের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। তবে এভাবে খুদে ছাত্রের সোজা থানায় চলে যাওয়ায় বিস্মিত স্কুল কর্তৃপক্ষ।

 

Related articles

হুগলি নদীতে আচমকা জোড়া টর্নেডোর তাণ্ডব! বরাতজোরে রক্ষা পেলেন মৎস্যজীবীরা

দুপুর গড়াতেই আকাশজুড়ে নামল ঘন কালো অন্ধকার। তার পরেই প্রকৃতির এক অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপের সাক্ষী থাকলেন দক্ষিণ...

চার বছরের মাথায় ফের ‘মহা-ভাঙন’! দল ছাড়ার মুখে উদ্ধবের ৬ লোকসভা সাংসদ

এবার লোকসভায় চরম বিপর্যয়ের মুখে পড়লেন উদ্ধব ঠাকরে। শিবসেনার (ইউবিটি) ৬ জন লোকসভা সাংসদ সরাসরি বিদ্রোহ ঘোষণা করে...

রাজ্যে আরও ৪টি মেডিক্যাল কলেজ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতিতে নয়া পদক্ষেপ

রাজ্যের চিকিৎসা পরিষেবা ও মেডিক্যাল শিক্ষার (West Bengal Health Department) ক্ষেত্রে নয়া পদক্ষেপ নবান্নের। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর...

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...