Wednesday, March 25, 2026

Axar Patel: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন অক্ষর প‍্যাটেল: সূত্র

Date:

Share post:

১২ মার্চ বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। তার আগে সুখবর রোহিত শর্মাদের ( Rohit Sharma) জন‍্য। সূত্রের খবর শারীরিক অসুস্থতা কাটিয়ে লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দলে ফিরছেন অক্ষর প‍্যাটেল (Axar Patel)। অক্ষর দলে যোগ দেওয়ায় ভারতীয় দল থেকে ছেড়ে দেওয়া হবে কুলদীপ যাদবকে।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে শেষবার মাঠে নেমে ছিলেন অক্ষর। এরপর ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে খেলতে পারেননি তিনি। সেই সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন অক্ষর। এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টেও খেলেননি তিনি। প্রায় তিন মাস ক্রিকেটের বাইরে ছিলেন অক্ষর। তবে শ্রীলঙ্কা বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার সময়েই প্রধান নির্বাচক চেতন শর্মা জানিয়েছিলেন, দ্বিতীয় টেস্টে ফিরতে পারেন অক্ষর। আর তেমনটাই হতে চলেছে।

আরও পড়ুন:Ms Dhoni: ফের নয়া লুকে মহেন্দ্র সিং ধোনি, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...