Saturday, April 4, 2026

Viswabharati: বিশ্বভারতীতে বিক্ষোভ: পুলিশ সুপারের রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

ছাত্র বিক্ষোভের জেরে কয়েকদিন ধরে বারবার উত্তপ্ত বিশ্বভারতী (Visvabharati)চত্বর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ঘরে তালা দিয়ে রেখেছে বলে অভিযোগ। এই বিষয়ে বীরভূমের (Birbhum) পুলিশ (Police) সুপারের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ২৪ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।

অচলাবস্থা কাটানোর বিষয়ে হস্তক্ষেপ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই মামলার শুনানিতে পড়ুয়ারা অভিযোগ করেন, ক্লাসরুমে তালা দিয়ে রেখেছে কর্তৃপক্ষ। এই অভিযোগের সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। ক্লাসরুমে তালা দিয়ে রেখে পঠনপাঠনে বিশ্বভারতী কর্তৃপক্ষ বাধার সৃষ্টি করছে কি না? যদি ঘর বন্ধ করে রাখা হয় তা হলে কেন দেওয়া হয়েছে? সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বীরভূমের পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারপতি।

আদালতের নির্দেশ মেনে আইন মোতাবেক এবং পুলিশকে জানিয়ে নির্দিষ্ট স্থানে আন্দোলন করছে বলে শুনানিতে ছাত্রদের তরফে বলা হয়। মামলাকারীর আইনজীবীদের তরফে অভিযোগ, জেলাপুলিশ সব দেখেও নীরব। আদালতে এই বিষয়ে মামলা দায়ের হওয়ার পরে প্রথম শুনানিতে আদালত বলে, আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক দেশে সকলেরই রয়েছে। তবে তা শান্তিপূর্ণ পথে করতে হবে। আন্দোলনের জেরে কোনওভাবেই পঠনপাঠনের যেন ক্ষতি না হয়। ১০ দিনের মধ্যে একইসঙ্গে পড়ুয়াদের দাবিগুলি হলফনামার আকারে জমা দিতে বলা হয়েছিল।

এদিন শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা পরিস্থিতি সংক্রান্ত বিষয়ে বীরভূমের পুলিশ সুপারকে ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। একইসঙ্গে পুলিশ সুপারকে ভার্চুয়াল শুনানিতে হাজির থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন:৩১ মার্চ রাজ্যসভার ১৩ আসনে নির্বাচন, ঘোষণা কমিশনের

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...