Saturday, June 20, 2026

বারবার মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট কেন? এবার বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

Date:

Share post:

(মুখ্যমন্ত্রীর যাত্রাপথ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ যাতে আরও সজাগ দৃষ্টি রেখে চলেন, সেই দাবি জানানো হবে তৃণমূলের তরফে)

 

বারবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযয়ের বিমানেই কেন বিভ্রাটের ঘটনা? উদাসীনতা, নাকি পরিকল্পিত চক্রান্ত? এমন প্রশ্ন তুলেই দমদম বিমানবন্দরে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি সমর্থিত কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন। আগামিকাল মঙ্গলবার দমদম বিমানবন্দরের অধিকর্তার দফতরের সামনে এই বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে পারেন দমদমের প্রবীণ সাংসদ তৃণমূল সৌগত রায়, মন্ত্রী তথা দমদমের তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু, আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ নেতৃত্ব ও আইএনটিটিইউসি সমর্থিত কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়নের

কর্মচারীরা। এরপর দমদম বিমানবন্দরের অধিকর্তা সি পট্টভিকে একটি ডেপুটেশনে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর যাত্রাপথ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ যাতে আরও সজাগ দৃষ্টি রেখে চলেন, সেই দাবি জানানো হবে তৃণমূলের তরফে।

উল্লেখ্য, বারাণসী থেকে ভোট প্রচার সেরে কলকাতা ফেরার সময় মুখ্যমন্ত্রীর যাত্রাপথে বিমান বিভ্রাট হয়। মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের ঘটনার তদন্ত চালাচ্ছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন।

 

 

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...