Saturday, June 20, 2026

Atk Mohunbagan: জামশেদপুর এফসিকে হারিয়ে লিগ শীর্ষে যেতে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

সোমবার আইএসএলের (Isl)পরবর্তী ম‍্যাচে নামতে চলেছে এটিকে মোহনবাগান (Atk Mohunbagan)। প্রতিপক্ষ শীর্ষে থাকা জামশেদপুর এফসি (Jamshedpur Fc)। সোমবার জামশেদপুরকে হারিয়ে লিগ শীর্ষে যেতে মরিয়া বাগান ব্রিগেড। আর এই নিয়ে বেশ উদ্দীপ্ত ও ফোকাসড মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো।

সোমবার প্রতিপক্ষ জামশেদপুর। কী পরিকল্পনা নিয়ে নামবে মোহনবাগান? জবাবে বাগান কোচ বলেন, “আমরা আমাদের শতভাগ দেব, জিততেই মাঠে নামব। যখন আপনার কাছে নিয়ন্ত্রণ থাকে, তখন সেটিকে কাজে লাগাতে হবে। তবে আমি আমার ফুটবলারদের উপর ভরসা রাখি। আশাজনক ফলাফল হবে।”

জামশেদপুরের একাধিক ফুটবলার ম‍্যাচ বের করে দেওয়ার ক্ষমতা রাখে। এই নিয়ে ফেরান্ডো বলেন, “ওদের কাছে খুব ভালো ফুটবলার রয়েছে। জর্ডান মারে, গ্রেগ স্টুয়ার্টের মত ফুটবলার রয়েছে। ওয়েন কোলও খুব ভালো একজন কোচ। ওদের ভালো কিছু উইঙ্গার রয়েছে, অ্যালেক্স লিমাও বেশ ভালো। আমার মনে হয় এই টিমের ভারসাম্য অনেক ভালো, কারণ প্রতিটা দলের মান প্রায় একই।”

জামশেদপুরের দুর্ধর্ষ আক্রমণের বিরুদ্ধে কি সমস্যা হবে বাগান ডিফেন্সের? এই নিয়ে ফেরান্ডো বলেন,”আমরা আমাদের খেলার উপরেই নজর দেব। আমরা এক সঙ্গে আক্রমণে উঠি, এক সঙ্গেই রক্ষণে নামি। আমরা ডিফেন্সে ভালো পারফরম্যান্স করেছি। এদিকে লিস্টন, মনবীর, রয়রা দ্রুত আক্রমণে উঠছে।”

প্রতিপক্ষ জামশেদপুর এফসি শেষ ম্যাচে ওড়িশা এফসিকে পাঁচ গোল মেরেছে। এই নিয়ে ফেরান্ডো বলেছেন, “এটাই স্বাভাবিক। এই দলটি ১৯-২০ ম্যাচ ধরে এক সঙ্গে খেলে এসেছে। ওদের মধ্যে সেই বোঝাপড়া রয়েছে, সেই মত প্রস্তুতি করেছে। এটাই ওদের কাছে স্বাভাবিক।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...