Saturday, June 20, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) রঞ্জি ট্রফিতে  জয়ের হ‍্যাটট্রিক বাংলার। রবিবার রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে চণ্ডিগড়কে ১৫২ রানে হারাল অভিমন‍্যু ঈশ্বরণের দল। এই জয়ের ফলে রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গেল বাংলা।

২) জয় দিয়ে আইসিসি মহিলা বিশ্বকাপের অভিযান শুরু করল ভারতীয় দল। রবিবার ভারতের প্রমিলা ব্রিগেড হারাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। বিশ্বকাপের প্রথম ম‍্যাচে পাকিস্তানকে ১০৭ রানে হারল মিতালি রাজের দল।

৩) টেস্ট সিরিজ জয় ভারতের। শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনিংস এবং ২২২ রানে জিতল রোহিত শর্মার দল। দুরন্ত ব‍্যাটিং এবং বোলিং করার সুবাদে ম‍্যাচের সেরা রবীন্দ্র জাদেজা। মোহালিতে টেস্ট জয় দিয়ে শুরু হল অধিনায়ক রোহিত শর্মার পথ চলা।

৪) লঙ্কানদের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিতেই রেকর্ড গড়লেন অশ্বিন। টপকে গেলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কপিল দেবকে। ৬০ বছর পরে ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন জাদেজা। একই টেস্টে দেড়শোর বেশি রান ও পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি।

৫) আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের মুরশুম শেষ হতেই নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ এসসি ইস্টবেঙ্গলের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য্য। আর মরশুম শেষ হতেই নিজের খারাপ পারফরম্যান্স নিয়ে নিজের বক্তব্য রাখেন অরিন্দম। বললেন, এটি লজ্জাজনক এবং দোষ আমি নিচ্ছি।

আরও পড়ুন:Bengal: রঞ্জি ট্রফির নক আউট পর্বে পৌঁছে গেল বাংলা

 

Related articles

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...