Saturday, June 20, 2026

Russia-Eucraine : এবার খারকিভের পরমাণু চুল্লিতে মিসাইল হামলা রাশিয়ার

Date:

Share post:

আশঙ্কা সত্যি প্রমাণিত হল। রাশিয়ার নজর ছিলই। সোমবার সকাল হতেই খারকিভের বৃহত্তম পরমাণু চুল্লিতে লাগাতার গোলাবর্ষণ শুরু করলো রুশ সেনাবাহিনী।

সাময়িক যুদ্ধবিরতি । তারপর আবার লাগাতার গোলা বর্ষণ। যুদ্ধের ১২ তম দিনেও রাশিয়ার আগ্রাসী মনোভাব এতটুকুও কমেনি । বরং একের পর এক ইউক্রেনের সম্পদ হরণ করার পরিকল্পনা করে চলেছেন পুতিন।

ইউক্রেনের চেরনোভিল ও জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র দুটি এখন রাশিয়ার দখলে। রাশিয়ার এরপরের লক্ষ্য খারকিভ শহরে অবস্থিত ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক চুল্লি ইয়ুসনিউক্রেইনস্ক। ওই পারমাণবিক চুল্লি লক্ষ্য করে এখন লাগাতার গোলা বর্ষণ করছে রাশিয়ার সেনাবাহিনী। সেইসঙ্গে রাশিয়া ধ্বংস করতে উদ্যত হয়েছে ইউক্রেনের ওডেসা বন্দরটিকেও। এমনটাই দাবি করেছে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা দফতর। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেই সংবাদমাধ্যমের কাছে বিবৃতি দিয়ে তাঁর এই আশঙ্কার কথা জানিয়েছেন।

 

খারকিভের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ফিজিক্স অ্যান্ড টেকনোলজি’তে রয়েছে ওই পারমাণবিক চুল্লি। গবেষণার প্রয়োজন এ এখানে মজুদ করা রয়েছে প্রচুর পরিমাণে পারমাণবিক পদার্থ। সেখানে বিস্ফোরণ ঘটলে গোটা ইউরোপেই তার প্রভাব প়ড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন সরকার। আর সেটাই শুরু করে দিল রাশিয়া । লাগাতার গোলাবর্ষণে একের পর এক বিস্ফোরণ ঘটতে শুরু করেছে ওই পরমাণু চুল্লিতে।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...