Wednesday, June 24, 2026

New schedule of HS Exam : উচ্চমাধ্যমিকের নতুন রুটিন

Date:

Share post:

নতুন রুটিন তৈরি হল উচ্চমাধ্যমিকের।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সোমবার নতুন রুটিন ঘোষণা করেছে। এর আগে জানানো হয়েছিল যে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল থেকে আর শেষ হবে ২০ এপ্রিল । কিন্তু নতুন রুটিন অনুযায়ী শেষ হবে আরো ৬ দিন পর অর্থাৎ ২৬ এপ্রিল । পাশাপাশি পরীক্ষার চারটি দিনও বদলে দেওয়া হয়েছে। জয়েন্ট এন্ট্রান্স মেইন এক্সামের সঙ্গে উচ্চমাধ্যমিক একইসময়ে পডে যাওয়ায় এই বদল বলে জানিয়েছে শিক্ষা সংসদ। সূচি অনুযায়ী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা শুরু হচ্ছে ১৬ এপ্রিল । চলবে ২১ এপ্রিল পর্যন্ত।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী
২ এপ্রিল : ভাষা প্রথম পত্র,
৪ এপ্রিল : ভাষা দ্বিতীয় পত্র এবং পরপর যেমন সূচি ছিল তা সেরকমই রয়েছে । শুধু বদল ঘটানো হয়েছে চারটে দিনের পরীক্ষায় । সেগুলি হল :

১৩ এপ্রিল পরীক্ষা হওয়ার কথা ছিল ফিলোজফি, সোসিওলজি, কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিংয়ের। এই পরীক্ষাগুলি নেওয়া হবে আগামী ১৮ এপ্রিল।

১৬ এপ্রিল কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারবিক, ফ্রেঞ্চ পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলো হবে ১৩ এপ্রিল।

১৮ এপ্রিল স্ট্যাটিসটিকস, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্টের পরীক্ষা হওয়ার কথা ছিল। এই পরীক্ষাগুলো হবে ২৫ এপ্রিলে।

২০ এপ্রিল ইকনমিক্স পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষাটি পিছিয়ে গিয়ে হবে ২৬ এপ্রিল।

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...