Saturday, April 4, 2026

লক্ষ্য ২০২৪, বিজেপিকে সরাতে বাংলাই পথ দেখাবে: মমতা

Date:

Share post:

বিজেপি দাঙ্গাবাজের দল, চক্রান্তকারীর দল। রাজ্যজুড়ে সব নির্বাচনে হারার পরেও ওদের লজ্জা নেই। নিজেদের বুথেও হারে। মঙ্গলবার, নজরুল মঞ্চে দলের সাংগঠনিক বৈঠক থেকে এভাবেই বিরোধী বিজেপিকে নিশানা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর নিশানায় ছিল বামেরাও। একইসঙ্গে ২০২৪-এ দিল্লি থেকে বিজেপিকে হটানোর ডাক দেন মমতা। বলেন, “বিজেপিকে সরাতে পথ দেখাবে বাংলাই।” ২০২৪-এ বিজেপিকে হারাতে হলে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন।

মমতা বলেন, রাম-বাম মিলে ভাবছে আগামী নির্বাচনে তৃণমূলকে হটিয়ে কাজে আসবে। সেই কারণেই দেউচাপাঁচামি মতো উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে। রাজ্যে দাঙ্গা লাগানোর জন্য গোপন বৈঠক করছে বলেও অভিযোগ তৃণমূল সুপ্রিমো। বিজেপির একটা সেকশন পা তুলে নেচে বেড়াচ্ছে। ভাবছে তৃণমূল দুর্বল হয়ে গেছে তা নয়। তিনি বলেন, আগামী ৫০ বছরের রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না তারা। তারা যা করেছে তা কেউ ভুলে যায়নি। তৃণমূল (TMC) সুপ্রিমো বলেন, ২০২১-এ বিজেপি বলেছিল “আব কি বার ২০০ পার”। এখন সব জায়গায় ওরা হারছে।

একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতেও যেদিন বিকল্প তৈরি হবে, সেদিন বিজেপির ঘুঘুর বাসা আর থাকবে না। কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: নারী দিবসে তৃণমূলের নারী শক্তির প্রশংসায় মমতা, চন্দ্রিমাকে অর্থমন্ত্রী ঘোষণা

গোয়ায় তিনমাসে ঘরে ঘরে তৃণমূল কংগ্রেস পৌঁছেছে। সংগঠন মজবুত করা হয়েছে। উত্তর-পূর্বের নজর দিয়েছে তৃণমূল। ত্রিপুরা-মেঘালয় সব জায়গাতেই সংগঠন মজবুত করতে দলের শীর্ষ নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান মমতা। ত্রিপুরা (Tripura) তৃণমূলের নতুন ইনচার্জ করা হয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajiv Bandyopadhyay)। মেঘালয়তে তৃণমূলের নতুন ইনচার্জ মানস ভুঁইয়া (Manas Bhuiya)। কো-ইনচার্জ সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)।

উত্তর প্রদেশ সম্পর্কে তৃণমূল সুপ্রিমো জানেন, ইউপিতে গিয়েছিলাম। অখিলেশরা খুব সম্মান দিয়েছে। যেখানে যেরকম সুবিধা হবে যাব। সব জায়গায় লড়াই করতে হবে তা নয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...