Tuesday, March 31, 2026

বিধানসভায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ: স্পিকারকে তিন দিনের মধ্যে ডেকে পাঠালেন ধনকড়

Date:

Share post:

বিধানসভায় রাজ্যপালকে ঘিরে বিক্ষোভের জেরে স্পিকারকে ডেকে পাঠালেন ধনকড়। আগামী তিন দিনের মধ্য়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করতে হবে রাজ্য বিধানসভার স্পিকারকে (Biman Banerjee)।

মঙ্গলবার একটি চিঠি টুইট করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। সোমবার বিধানসভা বাজেট অধিবেশনে যে বিক্ষোভের ঘটনা ঘটেছে তা নিয়েই তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল। সোমাবার এক টুইট করে তাঁকে ঘিরে বিক্ষোভের জন্য তৃণমূলের মহিলা বিধায়কদেরই দায়ী করেন ধনকড়।

আজ নজরুল মঞ্চে দলের অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool Congress Supremo Mamata Banerjee) বলেন, “কাল দেখেছেন বিধানসভায় বিজেপি কীভাবে অসভ্যতা করেছে? বিজেপি অসভ্যের দল। মহিলারা কাল লিড দিয়েছে। মহিলাদের ওরা অনেক অপমান করেছে। অনেক অকথা কু-কথা বলেছে। গতকাল আমাদের মহিলা ব্রিগেড গণতন্ত্রের সম্মান রক্ষা করেছে।”

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...