Wednesday, June 24, 2026

International Flight: দেশে করোনার সংক্রমণ কমতেই স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

Date:

Share post:

দেশে ক্রমেই কমছে করোনা সংক্রমণ। স্বাভাবিক হচ্ছে জনজীবন। এই পরিস্থিতিতে এবার স্বাভাবিক করে হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা (International Flight)। ২৭ মার্চ থেকেই স্বাভাবিক পরিষেবা শুরু হবে বলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে। ওইদিন থেকে দেশে কোনও আন্তর্জাতিক বিমান নামা বা ওঠায় নিষেধাজ্ঞা থাকবে না।

করোনা (Corona) সংক্রমণের জেরে ২০২০-র ২৩ মার্চ থেকেই ভারতের আন্তর্জাতিক উড়়ান পরিষেবা বন্ধ করা হয়। ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে পরিস্থিতি বুঝে কয়েকটি দেশের সঙ্গে সীমিত সংখ্যক উড়ান চলে। এর আগে একবার আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হলেও, ওমিক্রনের দাপটে তা পিছিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে করোনার বিধিনিষেধ। কিছুদিন আগেই কেন্দ্রের এক নির্দেশিকায় জানানো হয়, দ্রুতই পরিষেবা স্বাভাবিক করা হবে। অবশেষে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার ঘোষণা করল কেন্দ্র।

আরও পড়ুন- গদিচ্যুত হওয়ার সম্ভাবনা: ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...