Tuesday, June 23, 2026

জয়প্রকাশের পর কি লকেট? “ধাপে ধাপে” বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কুণালের

Date:

Share post:

জল্পনা সত্যি করে অবশেষে তৃণমূলে যোগ দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি এখন তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সহ-সভাপতি। রাজনৈতিক মহলে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, জয়প্রকাশ মজুমদারের মতোই বেসুরো, বিক্ষুব্ধ বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) কি এবার পদ্ম ছেলে ঘাসফুল শিবির আসতে চলেছেন?

সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “গতকাল বিজেপির বিক্ষুব্ধদের একটি গোপন বৈঠক হয়েছে শুনেছি। কিন্ত ওই বৈঠকে তো আর আমি ছিলাম না, তাই বলতে পারবো না। ওটা বিজেপির বিষয়। হতে পারে ওই বৈঠকে কোনও প্রস্তাব পাস হয়েছে। যেখানে হয়তো ঠিক হয়েছে, এই বিজেপি আর করা যায় না। এই বিজেপি পচাগলা, ধান্দাবাজ, সুবিধাবাদী, তৎকালদের দখলে চলে যাওয়া বিজেপি। তাই বাংলায় দাঁড়িয়ে, বাংলার বিরুদ্ধাচারণ না করে তৃণমূলের সঙ্গে থেকেই বাংলার স্বার্থে লড়তে হবে। গোপন বৈঠক হয়তো ঠিক হয়েছে ধাপে ধাপে ওনারা এই প্রস্তাবের রূপায়ণ করবেন।”

আরও পড়ুন: মমতার উপস্থিতিতে তৃণমূলে যোগদান জয়প্রকাশের, পেলেন রাজ্যের সহ-সভাপতি পদ

উল্লেখ্য, গতকাল সোমবার বিক্ষুব্ধ বিজেপি নেতাদের নিয়ে গোপন বৈঠক করেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বৈঠকে উপস্থিত ছিলেন দল থেকে সাসপেন্ডেড জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারি। ছিলেন সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কী কথা হল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঠিক তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই জয়প্রকাশ মজুমদারের তৃণমূলে যোগদান খুব তাৎপর্যপূর্ণ।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...