Tuesday, June 23, 2026

রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ ভারতীয় পড়ুয়ার

Date:

Share post:

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) পড়ুয়া। রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেনের প্যারামিলিটারি ফোর্সে যোগ দিলেন কোয়েম্বাটুরের সাইনিকেশ রবিচন্দ্রন (Sainikesh Ravichandran)।

সাইনিকেশ ২০১৮ সালে ইউক্রেনে যান পড়তে। ভর্তি হন খারকিভ শহরের ন্যাশনাল এরোস্পেস ইউনিভার্সিটিতে। চলতি বছরের জুলাই মাসে তাঁর কোর্স শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই যুদ্ধ শুরু হওয়ায় সাইনিকেশের (Sainikesh Ravichandran) কোর্স শেষ হতে দেরি হবে বলে মনে হচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের জের, ধাক্কা খেতে পারে ভারত-রাশিয়া প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি

রবিচন্দ্রনের পরিবারের সদস্যরা বলেন, আগে ভারতীয় সেনায় যোগ দেওয়ার আবেদন করেছিলেন রবিচন্দ্রন। কিন্তু খারিজ হয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রবিচন্দ্রনের সঙ্গে তার পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাঁরা রবিচন্দ্রনের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তিনি রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্যও ইউক্রেনের প্যারামিলিটারি ফোর্সে (Para- Military) যোগ দিয়েছেন।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...