Wednesday, June 24, 2026

জেল থেকে ছাড়া পেলেন মীনাক্ষি

Date:

Share post:

অবশেষে জেল থেকে ছাড়া পেলেন ডিওয়াইএফআই (DYFI) নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। জেল মুক্তি হল মোট ১৬ জনের। সোমবার ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়-সহ ১৬ জন হাওড়া জেলা আদালত থেকে জামিন পান। আমতার আনিস খানের (Anis Khan Case) মৃত্যুতে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন মীনাক্ষি সহ আরও অনেকে। এর জেরেই গ্রেফতার করা হয় মীনাক্ষি সহ বেশ কয়েকজন বামকর্মীকে। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছিল। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল মীনাক্ষি সহ ১৬ জনকে। তবে, সোমবার নতুন করে জামিনের আবেদন করায় তা মঞ্জুর হয়েছে গতকাল।

জেল থেকে বেরিয়েই মীনাক্ষছ (Minakshi Mukherjee) জানালেন, তিনি হাল ছাড়ছেন না। আনিসের খুনিদের শাস্তি না হওয়া অবধি তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। মেয়ে ছাড়া পাবে বলে জেলের বাইরে হাজির ছিলেন মীনাক্ষির মা-বাবা। জানা গিয়েছে, মীনাক্ষি অসুস্থ। তাঁর পায়ে রয়েছে চোট। হাসপাতালে ভর্তি হবেন তিনি এমনটাই জানা গিয়েছে।

আরও পড়ুন: অন্যের অসুবিধা করে নিরাপত্তা চান না অভিষেক: বাড়ির সামনের ব্যারিকেড সরানোর অনুরোধ

হাওড়া পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ দেখানোর ৯দিন পরে জামিন পান মীনাক্ষি সহ বাম নেতারা। আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি বিক্ষোভ দেখায় বামেদের ছাত্র-যুব সংগঠন। ওইদিন এসপি অফিসে ভাঙচুর ও পুলিশ কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মীনাক্ষি-সহ ১৬ জনকে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...