Saturday, April 4, 2026

গদিচ্যুত হওয়ার সম্ভাবনা: ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা

Date:

Share post:

আন্তর্জাতিক মঞ্চে একেই কোণঠাসা তাঁর উপর বিরোধীদের চাপে গদিচ্যুত হওয়ার সম্ভাবনা ক্রমশ প্রবল হচ্ছে ইমরান খানের(Imran khan)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইমরান খানকে ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান(Pakistan) পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। নাহলে ইমরানের বিরুদ্ধে আনা হবে অনাস্থা প্রস্তাব।

গত সোমবার ইমরানের বিরুদ্ধে সুর চড়িয়ে ভুট্টো জানান, ইমরান ক্ষমতায় আসার পর থেকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশ। রেকর্ড আকার ধারন করেছে মুদ্রাস্ফীতি, ঋণের পাহাড় দেশের অর্থনীতিতে। ওর ভুলের খেসারত দিতে দেশের সাধারণ নাগরিক আর রাজি নয়। শুধু তাই নয়, ইমরানকে পুতুল প্রধানমন্ত্রী বলেও কটাক্ষ করেন ভুট্টো। এছাড়াও তিনি বলেন, ক্ষমতা হারানোর পরই গরাদের পিছনে যেতে হবে ইমরানকে। যদিও বিরোধীদের হুঁশিয়ারিতে বিন্দুমাত্র ভাবিত নন ইমরান। বরং পাল্টা তাঁর দাবি, অনাস্থা প্রস্তাব আনলে উলটে বিরোধীদেরই মুখ পুড়বে। তাঁর সরকার ঠিকই আস্থা অর্জন করবে।

আরও পড়ুন:বিধানসভায় বিজেপি ‘অসভ্যতার’ তীব্র নিন্দা, অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের প্রতিদিন হাজিরার নির্দেশ মমতার

উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরে বার বার গদি হারানোর সম্ভাবনার মুখে পড়তে হয়েছে ইমরান খানকে। যদিও নিজের আসনে এখনও পর্যন্ত টিকে রয়েছেন তিনি। তবে বারবার যেভাবে ইমরানকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাতে বিরোধীদের আশঙ্কা এভাবে চলতে থাকলে আগামী দিনে ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা বেশ প্রবল ইমরানের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...