Sunday, March 29, 2026

মেলবোর্ন ক্রিকেট মাঠে হবে শেন ওয়ার্নের শেষকৃত‍্য: সূত্র

Date:

Share post:

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে শেন ওয়ার্নের (Shane Warner)। এই ব্যাপারে সম্মতি জানিয়েছে তাঁর পরিবার। গত ৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়ার এক টিভি সংস্থা খবর অনুযায়ী, মেলবোর্ন ক্রিকেট মাঠে ওয়ার্নের শেষকৃত্য সম্পন্ন হবে। শেষ বিদায়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন একলক্ষ মানুষ। এই মাঠেরই দক্ষিণ দিকের স্ট্যান্ড শেন ওয়ার্নের নামে করা হবে বলে জানিয়েছেন মেলবোর্ন মাঠের পরিচালন সমিতি।

এদিন ওয়ার্নের পরিবারের তরফে এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে ওয়ার্নের পরিবারের তরফ থেকে লেখা হয়েছে, “একটা শেষ না হওয়া দুঃস্বপ্নের শুরু হল। আর কোনও দিন শেনকে দেখতে পাব না, ভাবতে পারছি না। আশা করব, ও যে সুখের স্মৃতি রেখে গিয়েছে, তা এই দুঃখকে কিছুটা লাঘব করবে।”

গত ৪ মার্চ থাইল্যান্ডের নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন শেন ওয়ার্ন। প্রাথমিক ভাবে চিকিৎসকরা জানিয়ে ছিলেন হৃদরোগে আক্রান্ত হয়েই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। এরপর ময়নাতদন্ত করা হয় ওয়ার্নের দেহ। ময়নাতদন্তের রিপোর্ট জানান হয়েছে ওয়ার্নের মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই।

আরও পড়ুন:Atk Mohunbagan: জামশেদপুর এফসির কাছে হেরে সেমিফাইনালে ফোকাসড বাগান কোচ


 

Related articles

তামিলনাড়ুতে একাই লড়াই: সব আসনে প্রার্থী দিল বিজয়ের TVK

বিজেপির (BJP) জোটের প্রস্তাব, রাজনৈতিক চাপ এমনকি তদন্ত সংস্থার তলব। সবকিছুকে উপেক্ষা করেই একক লড়াইয়ের পথ বেছে নিয়েছেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতির

অবশেষে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Supplementary voter list) নাম উঠল কলকাতা হাই কোর্টের (Kolkata High Court) প্রাক্তন বিচারপতি সহিদুল্লা...

চার্জশিট তো আপনার বিরুদ্ধে পেশ করা উচিত: অমিত শাহকে পাল্টা মমতা

রাজ্যে সব আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেস। তার আগেই শুরু করে দিয়েছে নির্বাচনী প্রচার।...

ফের রদবদল কমিশনের! বদলি বিডিও ও এআরও-সহ মোট ৮৩

ভোটের আগে রাজ্যে ঢালাও রদবদল জারি নির্বাচন কমিশনের (Election Commission)। আইপিএস-এইএএস থেকে জেলাস্তরের আধিকারিকের পর এবার বিডিও (BDO)...