Friday, April 3, 2026

Kapil Dev: এবার কপিল দেবের থেকে বড় প্রশংসা পেলেন অশ্বিন

Date:

Share post:

মোহালিতে শ্রীলঙ্কার ( Srilanka) বিরুদ্ধে ৪ উইকেট নিতেই রেকর্ড গড়েছেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। কপিল দেবের ( Kapil Dev) ৪৩৪ উইকেটের মাইলফলক টপকে গিয়েছেন তিনি। এখনও পযর্ন্ত ৪৩৫ টি টেস্ট উইকেট শিকারী অশ্বিন। আর এই রেকর্ড গড়তেই স্বয়ং কপিল দেবের থেকে প্রশংসা পেলেন তিনি। এক সংবাদমাধ্যম ৮৩’র বিশ্বকাপের অধিনায়ক বলেন, আমি মনে করি ৫০০ টেস্ট উইকেট পেতে পারেন অশ্বিন।

এদিন এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন,” দুর্দান্ত সাফল্য। তাও আবার এমন এক জন এই মাইলফলক ছুঁল যে সাম্প্রতিক অতীতে খুব বেশি খেলার সুযোগ পায়নি। সেই সুযোগগুলো পেলে আরও আগে ৪৩৪ উইকেট টপকে যেতে পারত ও। আমি অশ্বিনের জন্য খুশি। অশ্বিন দুর্দান্ত ক্রিকেটার। খুব বুদ্ধিমান স্পিনার ও। অশ্বিনের এখন উচিত ৫০০ উইকেট নেওয়ার লক্ষ্য স্থির করা। আমি বিশ্বাস করি ও এই চেষ্টা করবে এবং ৫০০ উইকেট নেবে। তার থেকে বেশিই নেবে। অনেক অনেক শুভকামনা রইল।”

আরও পড়ুন:Shakib Al Hassan: শাকিবের দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন বিসিবি প্রধান নজমুল হাসান

 

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...