Wednesday, June 24, 2026

R Ashwin: রোহিত শর্মার অধিনায়কত্বে মজে অশ্বিন

Date:

Share post:

রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে মজেছেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বুধবার নিজের সোশ্যাল এমনটাই বললেন তিনি। টেস্টে প্রথমবার অধিনায়কত্বের দায়িত্বে পেয়েছেন হিটম‍্যান। সম্প্রতি তিন ফর্মাটেই অধিনায়ক তিনি। আর তাঁর নেতৃত্বে মজেছেন দলের সদস্যরা।

এদিন নিজের ইউটিউব চ‍্যানেলে অশ্বিন বলেন,” পরিকল্পনার দিক থেকে রোহিত কতটা শক্তিশালী, সেটা আমরা আগেই দেখেছি। কিন্তু ও যে ভাবে নেতৃত্বে দিয়েছে, তাতে ওর একটা মানবিক দিক আমি লক্ষ্য করেছি। দলের প্রত্যেকের প্রতি আলাদা করে নজর দিয়েছিল ও। কেমন লাগছে সবার, আত্মবিশ্বাস কতটা রয়েছে সব দেখছিল। যে কোনও দল চালাতে গেলে এটা খুবই গুরুত্বপূর্ণ।”

এরপাশাপাশি অশ্বিন বলেন,” ও বুঝতে পারছিল জয়ন্ত যাদবকে দিয়ে কম বল করানো হচ্ছে। তাই বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছিল যাতে জয়ন্ত বেশি বল করতে পারে। একদিক থেকে ক্রমাগত জোরে বোলারদের বোলিং করিয়ে যাচ্ছিল। এত কৌশলের মধ্যেও ও সব কিছু সহজ রাখতে চেয়েছিল। ইনিংস ডিক্লেয়ার করার আগে চেয়েছিল জাদেজা দ্বিশতরান করুক। কিন্তু জাড্ডু নিজেই ওকে বলে ডিক্লেয়ার করার ওটাই সেরা সময়।”

আরও পড়ুন:India Team: কিউয়িদের বিরুদ্ধে জয়ই লক্ষ‍্য ঝুলনদের

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...