Wednesday, June 3, 2026

Durga Pujo: পয়লা সেপ্টেম্বর থেকে একমাসব্যাপী দুর্গাপুজো উদযাপন: বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দুর্গাপুজোকে কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। এটা বাংলার মানুষের কাছে অত্যন্ত গর্বের। বিষয়েটিকে উদযাপন করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। বুধবার, বিধানসভার অধিবেশন মমতা জানান, এ বছর পয়েলা সেপ্টেম্বর থেকে একমাসব্যাপী দুর্গাপুজো উদযাপন করা হবে। এই উৎসবে সমস্ত ক্লাবকে (Club) সামিল করা হবে বলেও।

দুর্গাপুজোর স্বীকৃতির জন্য উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিছুদিন আগেই ইউনেস্কোর তরফে জানানো হয়, তারা দুর্গাপুজোকে কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে। এরপরেই বিষয়টিকে উদযাপন ও ইউনেস্কোকে ধন্যবাদ জ্ঞাপনের কথা জানান মমতা। এদিন, মুখ্যমন্ত্রী বলেন, “হাউসে আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, আমাদের দুর্গাপুজো ইউনেস্কোর কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে। আমরা বাংলার মানুষ এর জন্য গর্ববোধ করি।“

২০১১-এ প্রথমবার মুখ্যমন্ত্রী আসনে বসার পর থেকেই দুর্গোৎসব পালনে সববরকম সাহায্যের হাত বাড়িয়ে দেন মমতা। কোভিডকালে যাতে ক্লাবগুলির পুজো করতে অসুবিধা না হয়, তারজন্য অনুদান বাড়িয়ে দেন তিনি। এবার এই আন্তর্জাতিক স্বীকৃতিতে উৎসবের আয়োজন আরও বড় পরিসরে করা হবে বলে জানান মমতা।

কমেছে করোনার (Corona) দাপট। স্কুল-কলেজ সরকারি-বেসরকারি অফিস সব পরিষেবায় এখন স্বাভাবিক। রাজ্যের কোভিড (Covid) পরিস্থিতির উন্নতি হলেও, এখনও সকলকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এখনও আমাদের করোনা বিধি-নিষেধ মেনে চলতে হবে। মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করতে হবে। করোনা আবার ফিরে আসতে পারে” কোভিড প্রোটোকল মেনে চলার পরামর্শ দেন মমতা।

আরও পড়ুন- রাত পোহালেই ৫ রাজ্যে নির্বাচনের ফলপ্রকাশ, বাড়তি নজর উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...