Saturday, June 13, 2026

Entertainment: বিপাশা করণের জীবনে এবার কি নতুন অতিথির আগমন?

Date:

Share post:

বঙ্গতনয়া বিপাশা বসু (Bipasha basu)আর করণের(karan singh grover) মাঝে এবার নতুন মানুষ। জোর জল্পনা টিনসেল টাউনের আনাচে কানাচে।যদিও এই নিয়ে কার্যত নীরবতা বজায় রেখেছে তারকা দম্পত্তি(star couple)।

সম্প্রতি ক্যামেরাবন্দি হন অভিনেতা করণ সিং গ্রোভার(Karan Singh Grover) ও তাঁর স্ত্রী বিপাশা বসু(Bipasha Basu)। তাঁদের দেখার পর থেকেই জোর জল্পনা শুরু হয় যে  বিপাশা বুঝি মা হতে চলেছেন। পরবর্তীতে বিপাশা করণের ঘনিষ্ঠ মহল থেকে এই বিষয় জানা যায়। তার আগে অবশ্য ক্যামেরাবন্দি ছবি ভিডিও স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছে বেশ বড় সাইজের ঢিলেঢালা একটি নীল রঙের পোশাক পরেছেন বিপাশা। আর সেই ছবি দেখেই নেটিজেনদের বেশিরভাগেরই ধারণা করণ ও বিপাশার জীবনে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান।

উল্লেখ্য সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই বড়পর্দায় আর সেভাবে দেখা যায়নি বিপাশা বসুকে(Bipasha Basu)। করণকে মাঝে মধ্যে ওয়েব সিরিজে দেখা গেলেও তবে অভিনেতার সোশ্যাল মিডিয়া(Social Media) পেজে চোখ রাখলেই দেখা যায় করণ সিং গ্রোভারের সঙ্গে গুছিয়ে সংসার করছেন এই সুপার মডেল। দুজনেই জানিয়েছেন একসঙ্গে জীবনের এই সময়টা দারুণ উপভোগ করছেন। দেশ বিদেশের নানা জায়গায় প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় করণ ও বিপাশাকে। সম্প্রতি পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন এই দম্পতি। সেখান থেকেই শুরু বিপাশার অন্তসত্ত্বা হওয়ার গুঞ্জন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ও ভিডিও দেখে
ইতিমধ্যেই অনেকে দাবি  করছেন যে এই খবর সত্যি। এমনকি অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনুমান করতে শুরু করেছে যে ঠিক কতমাসের অন্তসত্ত্বা বিপাশা। এখনও অবধি অবশ্য এই বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি এই দম্পতি। তবে বিপাশার ঘনিষ্ঠ এক সহ অভিনেতা ও বন্ধু জানিয়েছেন যে, আপাতত বিপাশা প্রেগনেন্ট নন, যদি তাঁদের সন্তান আসে তাহলে সেই শেয়ার করবেন বিপাশা ও করণ নিজেরাই।

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...